Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৫

অনন্তনাগে লস্কর জঙ্গি, নাশকতার আশঙ্কা, বারামুল্লায় সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস নিরাপত্তা বাহিনীর

আরম্ভ ওয়েব ডেস্ক
অনন্তনাগে লস্কর জঙ্গি, নাশকতার আশঙ্কা, বারামুল্লায় সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস নিরাপত্তা বাহিনীর

জম্মু ও কাশ্মীরে আবার জঙ্গি হানার আশঙ্কা। তৎপর নিরাপত্তা কর্মীরা জোর তল্লাশি শুরু করেছে। যদিও এখনও ওই জঙ্গির খোঁজ পাওয়া যায়নি। তবে লস্কর-ই-তৈবার ওই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। এদিকে, বারামুল্লায় সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করল নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে স্থানীয় বাজার এলাকায় এক সক্রিয় লস্কর-ই-তৈবা সন্ত্রাসীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সন্ত্রাসীর নাম মহম্মদ লতিফ ভাট। সে এই বছরের নভেম্বরে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, কাশ্মীর রেভোলিউশন আর্মিতে (কেআরএ) যোগ দেয়। ঘটনাটি দেখার পর সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের কুইক রেসপন্স টিম দ্রুত এলাকায় ছুটে যায়। শহরের ডেঞ্জারপোরা এবং কাজিবাগ এলাকায় তীব্র তল্লাশি অভিযান শুরু করে।

লস্কর-ই-তৈবার জঙ্গি মহম্মদ লতিফ ভাট কুলগাম জেলার খ্রেওয়ানের বাসিন্দা। নিরাপত্তা সংস্থাগুলির কাছে প্রাপ্ত তথ্য অনুসারে ভাট মুশতাক আহমেদ ভাটের ছেলে। নিরাপত্তা সংস্থার কর্তারা জানিয়েছেন যে, ভাট নভেম্বর মাসে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, কাশ্মীর রেভোলিউশন আর্মিতে (কেআরএ) যোগ দিয়েছিলেন। সংগঠনের প্রকাশিত এক পোস্টারে তার যোগদানের তারিখ ২০২৫ সালের ১৭ নভেম্বর উল্লেখ করা হয়েছে।

বুধবারই, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটা ঘাঁটি ধ্বংস করেছে। তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা কর্মীরা ৪টি চাইনিজ গ্রেনেড, ১৯ রাউন্ড আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ৪৬ রাউন্ড একে রাইফেল গোলাবারুদ সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসীদের গোপন ঘাঁটিটি ধ্বংস করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!