- দে । শ
- জানুয়ারি ১১, ২০২৩
জঙ্গি যোগের সন্দেহে শ্রীনগরে মাদকসহ আটক এক
শ্রীনগরে মাদক দ্রব্য সহ ধরা পড়ল এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পুলিশের অনুমান কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে রয়েছে তার সম্পর্ক ।
One Terror associate of LeT namely Farzan Farooz S/o Farooz Mir R/o Pampore arrested on a naka. Proceeds of terror worth Rs 9,95,000, 450 grams of Heroine, letter pads of LeT, Matrix sheets, Bike etc recovered. FIR 02/23 in sections of UAPA & NDPS act registered in kothibagh PS. pic.twitter.com/BbRZIh3GA8
— Srinagar Police (@SrinagarPolice) January 10, 2023
মঙ্গলবার শ্রীনগর পুলিশ জঙ্গি সন্দেহে ফারহান ফারুজ নামে এক যুবককে নাকা তল্লাশির সময় পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে খবর, তার কাছে থেকে ৪৫০ গ্রাম হেরোইন সহ লস্কর-ই তৈবার লেটার হেডে চিঠি, ম্যাট্রিক্স শিট এবং বাইক বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশের সন্দেহ, ফারহান নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই-তৈবার সহযোগী সদস্য। শ্রীনগরে সে তার কার্যকলাপ চালাত। তবে তদন্তের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে রাজি নন স্থানীয় পুলিশের শীর্ষ কর্তারা।
সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান ও অস্ত্র পাচার খুব স্বাভাবিক ঘটনা। আজকের এই ঘটনায় আবার প্রমাণিত হল সীমান্তবর্তী কাশ্মীরে এখনও আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির যথেষ্ট দুশ্চিন্তাজনক। শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে কেন্দ্রের আরও উদ্যোগী হওয়া দরকার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
❤ Support Us





