- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২৪
চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে পথে আইনজীবীরা। লালবাজারমুখী চিকিৎসকদের মিছিল আটকালো পুলিশ
কলকাতায় চিকিৎসক হত্যার ঘটনায় এবার রাজপথে হাইকোর্টের আইনজীবীরা । অন্যদিকে দুই বরিষ্ঠ চিকিৎসককে নির্যাতিতার পরিচয় এবং ছবি প্রকাশের অভিযোগে লালবাজারে তলব করা হয়েছে । তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা এবংহেনস্থার চেষ্টা হচ্ছে বলে, মিছিল শুরু করেছেন কলকাতার চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা ।
গত কয়েকদিন ধরেই নির্যাতিতার হত্যা এবং অভিযুক্তদের বিচারের দাবিতে মহানগরের রাজপথে সোচ্চার হয়েছেন নানা স্তরের মানুষ । নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্রের কলাকুশলী, ক্রিড়ামোদি, বিভিন্ন অঙ্গনের ছাত্র ছাত্রীরাও পথে নেমেছেন । এবার যোগ দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা । তাদের হাতে পোস্টার, প্ল্যাকার্ড । সেখানে লেখা ‘কন্যাশ্রী আছে কিন্তু কন্যাদের নিরাপত্তা নেই’ ।
#WATCH | Kolkata | Advocates of Calcutta High Court hold protest march seeking justice for Kolkata woman doctor rape and murder victim and punishment to the accused pic.twitter.com/RLR6nr1cvb
— ANI (@ANI) August 19, 2024
আজই এই ঘটনায় তদন্তরত সিবিআই আধিকারিকদের হাতে, এই মামলা সংক্রান্ত বেশকিছু নথি তুলে দিয়েছেন বলে, সংবাদমাধ্যমে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, আরজি কর হাসপাতালের বিভিন্ন চিকিৎসকরা তাঁকে এবিষয়ে যে নথি দিয়েছিলেন, তদন্তের স্বার্থে তাই তিনি পেশ করেছেন সিবিআইয়ের কাছে।
লালবাজারে যে দুজন চিকিৎসককে তলব করা হয়েছে, তাঁর হলেন কুণাল সরকার এবং সুবর্ণ বণিক । তাদের সঙ্গে আসা মিছিলে চিকিৎসকদের আটকাতে লালবাজারের কাছে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিস। লালবাজারের তরফে বলা হয়েছে শুধুমাত্র দুই চিকিৎস এবং তাঁদের আইনজীবীরাই কলকাতা পুলিসের সদর দফতরে যেতে পারবেন।শেষপর্যন্ত পুলিশের দাবি মেনে দুই চিকিৎসক লালবাজারে প্রবেশ করেছেন ।
❤ Support Us






