- দে । শ
- নভেম্বর ২৭, ২০২৫
বসিরহাটে সভা মন্ত্রী সুজিত বসুর
‘এস আই আর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব বুথের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। আপনারা বাংলার মানুষের ভোট রক্ষায় আপনারা যেভাবে কাজ করছেন তাতে কুর্ণিশ জানাই সব সর্বস্তরের কর্মীদের।’ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক , রাজ্যে মন্ত্রী বসিরহাটে এসে দলের নেতা কর্মীদের প্রশংসা করলে। আজ বসিরহাট টাউন হলে ‘বাংলার ভোট রক্ষা শিবির’ কর্মসূচির বিশেষ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলে মন্ত্রী সুজিত বসু। অন্যদের মধ্যে বসিরহাট সাংগঠনিক জেলার দলের বিধায়ক, পুরপ্রধান, উপপুরপ্রধান, ব্লক স্তরের নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ দলের পদাধিকারীরা হাজির ছিলেন। দলের জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, দেবেশ মন্ডল, রফিকুল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লা রনি, বসিরহাটের পুরপ্রধান ও উপপুরপ্রধান অদিতি মিত্র, সুবীর সরকার বিলু, তৃণমূল নেতা বাদল মিত্র, বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি রানা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজিত বসু দলের বসিরহাট সাংগঠনিক জেলা পর্যবেক্ষক হিসেবে এদিন জেলা নেতা কর্মীদের উদ্যমের প্রসংশা করেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতি নিতে আমাদের কর্মীদের উদ্যম সত্যিই প্রশংসনীয়।’ তিনি এদিন উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সংগঠনের ভিতকে মজবুত করাই আমাদের একমাত্র লক্ষ। এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের বুথে বুথে সজাগ থাকতে হবে। যাতে একজনও ভোটদাতার নাম বাদ না যায়। দলের সংগঠনকেও সেই সঙ্গে মজবুত করুন। বাংলায় বিজেপির কোন স্থান হবে না।
❤ Support Us





