Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

নরেন্দ্র স্তুতিতে পেজের পদ্মযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
নরেন্দ্র স্তুতিতে পেজের পদ্মযোগ

জল্পনা সত্যি করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ । মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

লিয়েন্ডার পেজ আগে তৃণমূল কংগ্রেসেও যোগ দিয়েছিলেন। ২০২১ সালের গোয়া নির্বাচনের আগে তিনি তৃণমূলের ‘জোড়াফুল’ প্রতীককে সমর্থন করেছিলেন। এবার বাংলার ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নতুনভাবে আত্মপ্রকাশ করলেন। বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার বলেন, ‘আজ আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যুবসমাজের জন্য কাজ করার সুযোগ পাব, দেশ ও দেশবাসীর সেবা করার সুযোগ পাব। এতদিন দেশের জন্য খেলেছি। এবার অন্য এক খেলার সুযোগ পেলাম। মানুষের জন্য কাজ করার সুযোগ পেলাম। বিজেপি পরিবার আমাকে যে ভাবে সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ। এই নতুন দায়িত্বে আমি আরও ভালো করে শিখতে চাই।’

গত মঙ্গলবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন গড়করি। তখনই নীতিন ও লিয়েন্ডারের সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা ছড়িয়েছিল। আর ঠিক পরের মঙ্গলবার লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদান এই জল্পনাকে বাস্তবে পরিণত করল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!