- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ৯, ২০২৫
লেবাননের নতুন প্রেসিডেন্ট সেনাপ্রধান জোসেফ আউন
লেবানন সহ মধ্যপ্রাচ্যে ক্ষমতার পটভূমি পরিবর্তন হচ্ছে। শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ গত বছর থেকে বিপর্যস্ত অবস্থায় রয়েছে । ডিসেম্বরে মাসে সিরিয়ার বাশার আল-আসাদদেরও পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা যেতে পারে ?
লেবাননের পার্লামেন্ট বৃহস্পতিবার সেনাপ্রধান জোসেফ আউনকে রাষ্ট্রের প্রধান নির্বাচিত করেছে। রাষ্ট্রপতি পদে তাঁরা এমন একজন জেনারেলকে নির্বাচন করেছেন যার সাথে অ্যামেরিকার ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সাথে বিধ্বংসী যুদ্ধের পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে তাঁকে সক্রিয় হতে দেখা যায়। লেবানন সহ মধ্যপ্রাচ্যে ক্ষমতার পটভূমি পরিবর্তন হচ্ছে। শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ গত বছর থেকে বিপর্যস্ত অবস্থায় রয়েছে । ডিসেম্বরে মাসে সিরিয়ার বাশার আল-আসাদদেরও পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা যেতে পারে? হিজবুল্লাহ ক্ষমতায় না থাকায় সৌদি আরবের নতুন করে লেবাননে প্রভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন দেশ পরিচালনার ইতি ঘটল। লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আউনের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে আউনের ৬৫টি ভোটের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার বিকালের মধ্যেই তিনি তা পেয়ে যান। সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাধারণত একজন ম্যারোনাইট খ্রিস্টান।
হিজবুল্লাহ এবং আমাল আন্দোলনের এমপিরা আউনের মনোনয়নের বিরোধিতা করেছিলেন। তাদের মত, ছিল জেনারেল আউনের নির্বাচনের জন্য একটি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে কারণ তিনি এখনো সেনাবাহিনীর কমান্ডার হিসেবে তার পদে দায়িত্ব পালন করছেন। যদিও প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আউন তাঁর সামরিক দায়িত্ব ইস্তফা দেন। বেসামরিক পোশাক পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পার্লামেন্টে যান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়ে একটি চুক্তি এই নির্বাচনে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-ইভেস লে ড্রিয়ান লেবাননের রাজধানী বেরুত সফরে গিয়েছেন। সংসদীয় রাষ্ট্রপতি নির্বাচনের তাঁর যোগ দেবার কথা ছিল।
❤ Support Us






