Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ১, ২০২৩

লিওনার্দো, রেমব্রান্টের তৈলচিত্রের গোপন উপকরণ, কৌশলের খোঁজ নয়া গবেষণায়

আরম্ভ ওয়েব ডেস্ক
লিওনার্দো, রেমব্রান্টের তৈলচিত্রের গোপন উপকরণ, কৌশলের খোঁজ নয়া গবেষণায়

বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, সান্দ্রো বট্টিচেলি, রেমব্রান্টে্র তৈলচিত্র নিয়ে আজও শিল্পবোদ্ধাদের আগ্রহের অবসান হয়নি। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে, রেনাসাঁ এই শিল্পীরা তৈলচিত্রগুলি আঁকতে প্রোটিনজাতীয় পদার্থ বা ডিমের কুসুম ব্যবহার করতেন । এসম্পর্কিত গবেষণা পত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল নেচার কমিউনিকেশনে । সেখানে কয়েকশো বছর আগে এই শিল্পীদের সৃষ্টি তৈলচিত্রগুলি প্রসঙ্গে নতুন তথ্য জানা গিয়েছে।
গবেষকদের দাবি তাঁদের অনুসন্ধান মৌলিক এবং শিল্প জগতে নতুন দিশার খোঁজ দেবে । লিওনার্দো দা ভিঞ্চি, সান্দ্রো বোত্তিসেল্লি, রেমব্রান্ট ডিমের কুসুম তৈলচিত্র আঁকার জন্যে ব্যবহার করতেন বলে গবেষকদের দাবি।

বিশ্ববরণ্য ওই শিল্পীদের সৃষ্টিকাজের অন্তর্নিহিত রহস্য সম্পর্কে যে গবেষণাটি প্রকাশিত হয়েছে, সেটি তৈরি হয়েছে জার্মানির ইনস্টিটিউট অব মেকানিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে । গবেষকদের তরফে জানানো হয়েছে, তৈলচিত্রে রঙের সঙ্গে ডিমের কুসুম ব্যবহার করলে চিত্রের ঔজ্জ্বল্য যেমন বাড়ে তেমনি চিত্রিটির রঙও টিকে থাকে বহুদিন । প্রাচীনকালে ইজিপ্টে ছবি আঁকিয়েরা টেম্পেরা নামে যে শিল্পকীর্তিগুলি সৃষ্টি করেছেন, জল ও গুঁড়ো রঙ্গক পদার্থের পাশাপাশি তাতেও ডিমের কুসুম ব্যবহার করার চল ছিল । এতে ছবিগুলিতে ব্যবহৃত রঙ দীর্ঘস্থায়ী হতো আবার রঙ দ্রুত শুকোতেও সহায়তা করতো । গবেষকরা মনে করছেন, পরবর্তীকালে বিশ্বখ্যাত শিল্পী লিওলার্দো দা ভিঞ্চি, সান্দ্রো বোত্তিসেল্লি, রেমব্রান্ট একই কৌশল ব্যবহার করেছেন তাঁদের আঁকা তৈলচিত্রে ।

শিল্পাঙ্কনের এই কৌশল মধ্য এশিয়া থেকে পরবর্তীকালে উত্তর ইউরোপে ছড়িয়ে পড়ে । রেনেসাঁর সময়ে ইতালিতেও এর চল হয়েছিল বলে গবেষকরা জানিয়েছেন । গুঁড়ো রঞ্জক ছাড়াও ডিস্ট্রিল ওয়াটার , তিসির তেল এবং ডিমের কুসুম মিশিয়ে এই বিশেষ ধরণের মিশ্রন ব্যবহার করতেন শিল্পীরা ।
গবেষকরা আরও জানিয়েছেন, লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি ‘ম্যাডোনা অব দ্য কারনেশন’-এ ডিমের কুসুম ব্যবহারের প্রমাণ মিলেছে। একইসঙ্গে বট্টিচেলি বিখ্যাত ছবি ‘দি ল্যামেনটেশন ওভার দ্য ডেড ক্রাইস্ট’এও প্রোটিন জাতীয় পদার্থের খোঁজ পাওয়া গেছে । রেমব্রান্ট্ও একই কৌশল তাঁর তৈলচিত্র কাজে লাগাতেন বলে দাবি গবেষকদের।

পিসা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক মারিয়া পারলা কোলোম্বিনি বলেছেন, বিশ্বখ্যাত ওই চিত্রশিল্পীদের সৃষ্টি সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে তৈলচিত্র অঙ্কনের ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!