Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ২০, ২০২৪

বাংলাদেশে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেব রাষ্ট্রপুঞ্জের, সহমর্মিতার বার্তা আর্জেন্টিনার ফুটবল তারকার

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেব রাষ্ট্রপুঞ্জের, সহমর্মিতার বার্তা আর্জেন্টিনার ফুটবল তারকার

বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। অবিলম্বে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছে তারা।
ইতিমধ্যে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী বিক্ষোভে একাধিক এলাকায় উত্তেজনা রয়েছে। মৃতের সংখ্যা ছুঁয়েছে ১০৫। আহত প্রায় তিন হাজার। এমন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। শিক্ষাঙ্গনে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশে ছাত্রদের ওপর যা হচ্ছে তা মেনে নেওয়া যায়না। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ জুড়ে জারি হয়েছে কারফিউ। টহল দিচ্ছে সেনা। কারফিউ জারি প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন টার্ক। সে দেশে শুক্রবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বেশ কিছু জেল ভেঙেবন্দি পালানোর ঘটনা ঘটে। বাধ্য হয়ে কারফিউ জারি করে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার।
মারাদোনার দেশ সুদূর আর্জেন্টিনা থেকেও বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছেন অনেকে, যাদের অন্যতম আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ । ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করে তিনি লেখেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির শিকার হয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

বাংলাদেশের অশান্তি গিয়ে পৌঁছেছে সুদূর বিলেতে। লন্ডনে সে দেশের অনাবাসী বাংলাদেশিরা লন্ডনের হোয়াইট চ্যাপেলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বাংলাদেশের সঙ্গে নিবিড় সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে শহর কলকাতার। সে দেশে বিক্ষোভরত শিক্ষার্থীদের সমর্থনে গত বৃহস্পতিবার একাডেমী অফ ফাইন আর্টস থেকে বামমনস্ক শিক্ষার্থীদের একটি মিছিল বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের যাত্রাসঙ্গী হন মানবাধিকার কর্মীরাও। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, জার্মানি, কানাডা, হাঙ্গেরি এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনেও চলছে প্রতিবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!