- দে । শ
- জুলাই ২৭, ২০২৪
অ্যাকাউন্ট, ঋণ নেই, তবু বাড়িতে ঋণ খেলাপের নোটিশ ! ব্যাঙ্কের কাছে জবাব চাইলেন কালনার গৃহ সহায়ক
অ্যাকাউন্টই নেই। অথচ ব্যাঙ্কের নথি বলছে, বছর চারেক আগে ৪০ হাজার টাকা লোন নিয়েছেন ঋতু বাগ। কেন এমন হলো, এই প্রশ্ন তুলে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালনা শাখায় অভিযোগ জানালেন কালনার রংপাড়ার বাসিন্দা ও পরিচারিকার কাজ করে কোনওরকমে সংসার টানা ঋতু বাগ।
তাঁর অভিযোগ, ‘বছরখানেক আগে ব্যাঙ্কের রিকভারি এজেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তির নেতৃত্বে তিনজন আমার বাপের বাড়ি পটিলক্ষণপাড়ায় যায় ও আমাকে জানায় কালনা শাখার ওই ব্যাঙ্কে আমার নামে ৪০ হাজার টাকার লোন আছে। এরপর একটি ভোটার কার্ডের জেরক্স ও একটি সই দেখালে দেখি ভোটার কার্ডটি আমার। সইটি আমার নয়।’ এরপর ওই লোন পরিশোধ করতে হবে বলে কয়েকবার হুমকিও দেয় তারা। তাতে কাজ না হওয়ায় তারা আর আসেননি।
আগে একটি ব্যাঙ্কে লোনের আবেদন করতে গেলে তারা আমাকে জানান, ওই ব্যাঙ্কটি থেকে চল্লিশ হাজার টাকার লোন আমার নামে রয়েছে। লোন পরিশোধ না করায় সিভিল নষ্ট হয়ে গেছে। এতে চরম হতাশ হয়ে পড়েছেন ঋতু। তাই সেভিংস অ্যাকাউন্ট না থাকা সত্বেও লোন কিভাবে হল তার সদুত্তর চেয়ে ব্যাঙ্কের ওই শাখায় অভিযোগ জানিয়েছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।
❤ Support Us





