Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

শুরুতেই স্থগিত সংসদ! দ্বিতীয় পর্বের বাজেটের অন্তিম দিনেও অব্যাহত শাসক-বিরোধী তরজা

আরম্ভ ওয়েব ডেস্ক
শুরুতেই স্থগিত সংসদ! দ্বিতীয় পর্বের বাজেটের অন্তিম দিনেও অব্যাহত শাসক-বিরোধী তরজা

প্রারম্ভেই মুলতুবি হয়ে গেল সংসদ। গত ১৩ মার্চ থেকে বাজেটের দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হয়েছে। কিন্তু শুরু হতে না হতেই বার বার ভেস্তে গিয়েছে আইনসভার আলোচনা । বৃহস্পতিবার বাজেটের শেষ দিনেও তাঁর ব্যতিক্রম দেখা গেল না। শাসক দল ও বিরোধী সাংসদদের তরজায় প্রথমেই মুলতুবি হয়ে যায় আইনসভা। রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত এবং লোকসভা দিনের শেষভাগ পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শাসক ও বিরোধী উভয়ের দাবি-দাওয়াকে ঘিরে বাক বিতণ্ডা শুর হয়। বিরোধীরা হিন্ডেনবার্গ প্রতিবেদন কথিত আদানি শেয়ার কেলেঙ্কারিতে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবিতে সরব হন। চুপ থাকেননি বিজেপি সাংসদরা । পাল্টা প্রতিক্রিয়ায় তাঁরাও রাহুল গান্ধীকে লোকসভায় উপস্থিত হয়ে লণ্ডন বক্তৃতা ও প্রধানমন্ত্রী মোদিকে অপমান করার জন্য ক্ষমা চাইতে বলেন। পরস্পর বিরোধী বক্তব্যে উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ। শেষ পর্যন্ত সভা পরিচালনা অসম্ভব দেখে লোকসভা দিনের সশেষ পর্যন্ত মুলতুবি বলে ঘোষণা করে দেওয়া হয়। অবশ্য রাজ্যসভার অধিবেশন দ্বিতীয়ার্ধে ২টো থেকে শুরু হবে। শাসক দলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন বেশ কয়েকজন  বিরোধী দলের কালো পোশাক পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!