Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৩

মহুয়ার আবেদন না মঞ্জুর। ২ নভেম্বর ফের তলব করল এথিক্স কমিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
মহুয়ার আবেদন না মঞ্জুর। ২ নভেম্বর ফের তলব করল এথিক্স কমিটির

টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ বিতর্কে লোকসভার এথিক্স কমিটি ফের তলব করল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তৃণমূল সাংসদকে  এর আগে ৩১ অক্টোবর এথিক্স কমিটির তরফে ডাকা হয়েছিল। তবে সে দিন মহুয়া মৈত্র যেতে পারছেন না বলে এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন। তিনি হাজিরার জন্য ৫ নভেম্বরের পর সময় চেয়েছিলেন। মহুয়ার চাওয়া এই সময়ের আগেই আবার মহুয়াকে আগামী ২ নভেম্বর সকাল ১১টায় সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে বলে মেল করা হয়েছে।

প্রসঙ্গত, আগে এথিক্স কমিটি ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। মহুয়া এথিক্স কমিটির চেয়ারম্যানকে ৩১ অক্টোবর যেতে পারছেন না বলে চিঠিতে লিখে জানিয়ে দেন। যেতে না পাড়ার কারণ হিসেবে মহুয়া চিঠিতে লেখেন, ৩০ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয় সম্মেলন রয়েছে, সেগুলি পূর্বনির্ধারিত। সেই অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতেই হবে। তাই তিনি ৩১ তারিখ দিল্লিতে থাকতে পারছেন না। ৫ নভেম্বরের পর তাঁকে এথিক্স কমিটির সুবিধামতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে তিনি উপস্থিত হতে পারবেন। ওই চিঠিতে মহুয়া জানান, তিনি এ বিষয়ে নিজের বক্তব্য কমিটির সামনে বলতে আগ্রহী।

কিন্তু এথিক্স কমিটি মহুয়াকে ৫ নভেম্বরের তিন দিন আগেই অর্থাৎ ২ নভেম্বরই ডেকে পাঠাল। তবে মহুয়া মৈত্র ২ নভেম্বর এথিক্স কমিটির ডাকে হাজিরা দেবেন কি না সেটা এখন দেখার। কারণ ৩১ অক্টোবর এথিক্স কমিটির ডাকে দিল্লি যেতে না পাড়ার জন্য মহুয়া যে চিঠি চেয়ারম্যানকে লিখেছিলেন তাতে মহুয়া  বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গ উল্লেখ করে লিখেছিলেন, রমেশ রাজস্থানে তাঁর লোকসভা কেন্দ্রে পূর্বপরিকল্পিত কর্মসূচির কথা জানিয়ে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে মঞ্জুরও করা হয়েছিল। মহুয়ার আবেদন, একই ভাবে তাঁকেও যেন সময় দেওয়া হোক। তবে সময় চাইলেও কখনোই মহুয়া বলেননি তিনি এথিক্স কমিটির হাজিরায় সারা দেবেন না। উল্টে তিনি নিজেই তাঁর চিঠিতে লিখেছেন, তিনি এথিক্স কমিটির কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে আগ্রহী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!