- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৭, ২০২৫
অনশনের মাঝেই অসুস্থ মমতাবালা, ভর্তি হাসপাতালে
এস আই আর -এর প্রতিবাদে চলমান অনশনের মাঝে অসুস্থ হয়ে পড়েন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। রবিবার রাতে তিনি জানিয়ে ছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সম্মান জানিয়ে তিনি ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করবেন। সোমবার দুপুর ১২ টায় অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল, তবে তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
মমতাবালার অনশনের পেছনে মূল কারণ ছিল এস আই আর -এর মাধ্যমে অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা। মতুয়ারা মনে করছেন, এই পদক্ষেপের ফলে অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, এবং তাই তারা প্রতিবাদ জানিয়েছিলেন।
এদিকে, রবিবার তৃণমূলের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে পৌঁছেছিল। এরপর রাতেই মমতাবালা ঠাকুর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মমতাবালা ঠাকুর অনশন মঞ্চ থেকে বলেন, “এতদিন কিছু না খেয়ে থাকার কারণে সমস্যা হয়েছে। দুর্বল লাগছে, আরও কিছু সমস্যা হচ্ছে।”
বর্তমানে মমতাবালা ঠাকুর চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্বাস্থ্য স্থিতিশীল বলে জানা গেছে।
❤ Support Us






