Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৪, ২০২৩

নিঃসংশয়ে অমর্ত্য: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার

বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়লে বিজেপিকে রুখে দেওয়া সম্ভব

আরম্ভ ওয়েব ডেস্ক
নিঃসংশয়ে  অমর্ত্য: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার

সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে তাঁর সর্বশেষ সাক্ষাৎকারে ড. অমর্ত্য সেন বলেছেন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা মমতার রয়েছে। বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে সংহত করে মমতা কতটা সমর্থন টানতে পারবেন, তা ভেবে দেখতে হবে। এটাই সবচেয়ে বড়ো প্রয়োজন। কিন্তু এখনও এমন কোনো সংকেত নজরে পড়ছে না।

অমর্ত্য সেন ঘোষিতভাবেই বামপন্থী। বাম আমলের শেষের দিকে বর্ধমানের এক সভায় তিনি জানিয়েছিলেন, নিজেকে বামপন্থী বলতে আর ভাবতে আমার ভালো লাগে। অমর্ত্য তাঁর আদর্শগত রাজনৈতিক অবস্থান নিয়ে সচরাচর সরব না হলেও সমাজ বিজ্ঞান, দর্শন ও অর্থশাস্ত্র নিয়ে নিজের মতাদর্শগত অবস্থান চাপা দেননি। তাঁর লেখালেখি, তাঁর ভাষণ ও পর্যবেক্ষণে ব্যক্তিগত ভাবনা চিন্তা দুর্বোধ্য নয়। যা বলার সহজে বলেন। চিন্তা-ভাবনাও সহজাত বোধের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর ধারণা স্পষ্ট। মমতার জনমুখী কর্মসূচির প্রশংসা করেছেন, কিন্ত তাঁর রাজনৈতিক যোগ্যতা নিয়ে এই প্রথম বিশ্ববরেণ্য অর্থশাস্ত্রীর কণ্ঠে ব্যক্তিনিরপেক্ষ উচ্চারণ শোনা গেল।

অমর্ত্য তাঁর সাক্ষাৎকারে চব্বিশের লোকসভা নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক শক্তির গুরুত্বের কথা বলতে গিয়ে দাক্ষিণাত্যের ডিএমকে, এনসিপি, টিআরএস আর বিহার-ইউপির জেডিইউ, সমাজবাদী পার্টি এবং বাংলার তৃণমূলের নাম উল্লেখ করেছেন — এরা সবাই একসঙ্গে লড়াই করতে সক্ষম হলে স্বঘোষিত শক্তিধর বিজেপিকে রুখে দেওয়া অসম্ভব নয়। বিজেপির মধ্যে দুর্বলতাও বিস্তর।

কংগ্রেস সম্পর্কে অমর্ত্য সেনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। বলেছেন, কংগ্রেস যেরকম দুর্বল হয়ে পড়েছে, তাতে তাঁদের ওপর সাধারণ মানুষ কতটা আস্থা রাখতে পারবে, এ ব্যাপারে প্রশ্ন আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!