- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ১১, ২০২৬
বঙ্গরাজনীতির ভোটমঞ্চে শনিবারের মেগা শো ! প্রচারে মোদি, মমতা, শাহ, অভিষেক
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৩ এপ্রিল। প্রথম দফার ভোটের আগে প্রচারের জন্য রাজনৈতিক দলগুলির হাতে আর রয়েছে আর মাত্র ১২ দিন। রাজনৈতিক নেতা-নেত্রীদের আগুন ঝরানো ভাষণে পারস্পরিক আক্রমণ প্রতিআক্রমণের ঝাঁজে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। বক্তব্যে প্রতিশ্রুতি আগে অনুদানের, স্থায়ী উন্নয়ন, মানব কল্যাণের ঘোষণা নৈবনৈবচ। এরই মধ্যে রাজ্যে তৃণমূল সরকারের শাসনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাতা চালু আছে। বহু মানুষ তাতে উপকৃত হচ্ছে। সেই ভাতাকে ভিক্ষা বলে কটাক্ষ করে বিজেপি তাদের সংকল্প পত্রে ভাতার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভাষণ,পাল্টা ভাষণেই ক্রমশ বঙ্গরাজনীতির চড়ছে পারদ।
কর্মীদের চাঙ্গা করতে ও দলীয় প্রার্থীদের সমর্থনে আজ, শনিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বংগভটের আগে তিনি বঙ্গসফরে আসেন, এটা বঙ্গবাসী দেখে আসছে। আজ রাজ্যের তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। খুব স্বাভাবিক ভাবেই তিনি সবকা সাথে, সবকা বিকাশ, বিকশিত ভারত, বঙ্গের শাসক দল দুর্নীতিগ্রস্থ, অসৎ বলে নিজের দলকে জাহির করার চেষ্টা ও তার পাশাপাশি বাঙালির নাম জয় করে নেওয়ার জন্য প্রয়োজনে ভাঙা বাংলায় বৈক্তব্য শুরু করবেন।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রচার ইতিমধ্যেই শুরু করছেন। শনিবার তাঁর চারটি সভা রয়েছে। সাঁইথিয়ায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। মেমারিতে রয়েছে রোড শো। অন্যদিকে দিকে, এদিনই পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে শনিবার রাজ্যবাসী বঙ্গরাজনীতির রঙ্গমঞ্চে আবারও রাজনৈতিক বাক-যুদ্ধের সাক্ষী হতে এবং প্রতিশ্রুতির বন্যায় ভেসে যেতে চলছেন।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নিতে চলছে মহিলা ভোট। দিনের আলোর মতো সেটা পরিষ্কার। সেই অস্ত্রেই শান দিচ্ছে সব রাজনৈতিক দল। সেই ভোট যেন বিজেপির দিকেই থাকে সংকল্পপত্র প্রকাশ করে সেই লক্ষ্যেই শনিবার পূর্ব বর্ধমানের কালনায় প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর জঙ্গিপুর ও বালুরঘাটের কুশমণ্ডিতে তাঁর জনসভা রয়েছে। এদিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে কেশিয়াড়ি, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, ও বড়জোড়ায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি সভার মূল লক্ষ্যই হবে মোদি -শাহ যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার পাল্টা জবাব দেওয়া। রাজ্যের উন্নয়ন ও আগামিদিনের পরিকল্পনা তুলে ধরবেন তৃণমূলনেত্রী।
ইতিমধ্যেই রাজ্যে এসে বসে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে তিনি সভা করবেন পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে। সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সাঁইথিয়ায় রয়েছে সভা অভিষেকের। মেমারিতে তিনি রোড শো করবেন। তাই বলাই যায় বঙ্গরাজনীতির রঙ্গমঞ্চে শনিবার চর্তুরমুখী ভোটকেন্দ্রিক বাকযুদ্ধ দেখতে চলেছেন বঙ্গবাসী। এই যুদ্ধে সবারই বক্তব্যে ফুটে উঠবে সেই সুর যাতে ধ্বনিত হবে, ‘বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী।’
❤ Support Us





