- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
কিন্নর আখড়ারায় গোলোযোগ, পদত্যাগ মমতার
কয়েক সপ্তাহ আগে মহাকুম্ভে পার্থিব জীবন ত্যাগ করে ‘মহামণ্ডলেশ্বর’ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। এখনও একমাসও হয়নি, এর মধ্যেই ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী মমতা কুলকার্নি। কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর কৌশল্যা নন্দ গিরি বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ভিডিও বার্তায় মমতা কুলকার্নি বলেন, ‘আমি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর করা নিয়ে কিন্নর আখড়া ও অন্যান্য সাধুদের মধ্যে সমস্যা ছিল। চৈতন্য গগন গিরি মহারাজের নির্দেশনায় আমি ২৫ বছর ধরে কঠোর তপস্যা করেছি। আমি দেখেছি, অনেকেই আমাকে মহামণ্ডলেশ্বরের পদ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।’ প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য কিন্নর কথাবাচক হিমাঙ্গী সখী এবং স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর পদে নিয়োগের তীব্র আপত্তি জানিয়েছিলেন।
২৫ বছরের তপস্যার পর মহামণ্ডলেশ্বর হয়েছিলেন বলে দাবি করেছেন মমতা কুলকার্নি। এমনকি তাঁর কাছে নাকি মহামণ্ডলেশ্বর পদের জন্য ২ লক্ষ টাকা দাবিও করা হয়েছিল। মমতা বলেন, ‘কিন্নর আখড়ার আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকে আমি খুব সম্মান করি। টাকার লেনদেনের ক্ষেত্রে, তিন চারজন মহামণ্ডলেশ্বর এবং তিন–চারজন জগৎগুরুর সামনে আমার কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। যখন আমি বললাম যে আমার কাছে ২ লক্ষ টাকা নেই, তখন সেখানে উপস্থিত মহামণ্ডলেশ্বর জয় অম্বা গিরি তাঁর পকেট থেকে ২ লক্ষ টাকা বের করে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী জিকে দিয়েছিলেন।’
#WATCH | Prayagraj | Mamta Kulkarni says, "I am resigning from the post of Mahamandaleshwar of Kinnar Akhada. I have been 'sadhvi' since my childhood and I'll continue to be so…"
(Source – Mamta Kulkarni) pic.twitter.com/iQAmmBkjVR
— ANI (@ANI) February 10, 2025
৫২ বছর বয়সী মমতা কুলকার্নি জানুয়ারিতে মহাকুম্ভে নিজের ‘পিন্ড দান’ করে কিন্নর আখড়ার অধীনে ‘সন্যাস’ গ্রহণ করেছিলেন। এরপর তাঁকে আখড়ার মহামণ্ডলেশ্বর করা হয়। কিন্নর আখড়াটি নপুংসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি জুনা আখড়ার অধীনে কাজ করে। আখড়া একটি হিন্দু ধর্মীয় ব্যবস্থা হলেও, ‘পিন্ড দান’ হল প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে করা একটি আচার। মমতা কুলকার্নি আরও বলেন, ‘আমি যে চণ্ডী দেবীর পূজা করতাম, তিনি সম্ভবত আমাকে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন।’
যদিও কিন্নর আখড়ার তরফে ঋষি অজয় দাস সংবাদ মাধ্যমে বলেছেন, লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এবং মমতা কুলকার্নিকে আগেই বরখাস্ত করা হয়ছে, তারপর অভিনেত্রীর এই পদত্যাগ ঘোষণা অর্থহীন।
❤ Support Us






