- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৪
‘লোন উলফ অ্যাটাক’, নাশকতা ছড়াতে নতুন ছক বিচ্ছিন্নতাবাদীদের। এটিএসএর জালে ইন্দোরে আটক এক
মধ্যপ্রদেশের ইন্দোরের খান্ডয়া থেকে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। বৃহস্পতিবার এটিএসের সূত্রে এ খবরটি জানা গেছে। জঙ্গি সন্দেহে আরও কয়েকজনকে আটক করেছে তারা ।ওই সংগঠন এটিএসের ওপরেও আক্রমণের ছক কষেছিল ।
এটিএসের ইন্সপেক্টর জেনারেল ডঃ আশিস জানিয়েছেন, খান্ডয়ার কঞ্জর মহল্লা থেকে তাঁদের বাহিনী ফাইজান শেখ নামে বছর ৩৪ এর এক যুবককে আটক করেছে। ধৃতের কাছে একটি পিস্তল ও পাঁচটি কার্তুজ পাওয়া গেছে।
আইজি আশিস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধৃত ব্যক্তির সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘সিমি’-র যোগ পাওয়া গেছে। ওই সংগঠনের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তার আস্তানা থেকে সদস্যপদ গ্রহণের একাধিক ফর্ম মিলেছে। অর্থাৎ সে নিয়মিত জঙ্গি দলে লোক নিয়োগ করত বলে মনে করছে এটিএস।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিতে ইন্ডিয়ান মুজাহিদিন, আইএসআইএস, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য খুঁজে পাওয়া গেছে। আধিকারিকদের ধারণা , ধৃত ব্যক্তি ইন্ডিয়ান মুজাহিদিনের ইয়াসিন ভাটকল বা সিমির আবু ফয়জলের মতো বড় নেতা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোচ্ছিল। সঙ্গে পাওয়া পিস্তলটি সে কারণেই জোগাড় করা হয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।
সন্ত্রাসবাদের জগতে একটি নতুন ধরণের আক্রমণ পদ্ধতিরূপে উঠে আসছে, যার নাম ‘দ্য লোন উলফ অ্যাটাক’। আধিকারিকদের মতে, ধৃত ফয়জল এই নতুন ধরণের আক্রমণ পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত ।এই আক্রমণের পদ্ধতি সম্পর্কে বিশদে কিছু না জানা গেলেও এই লোন উলফ আক্রমণ পুলিশ ও তদন্তকারী সংস্থার অফিসারদের সামনে নতুন এক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে বলে তদন্তকারী অফিসারেরা মনে করছেন ।
❤ Support Us






