- দে । শ
- ফেব্রুয়ারি ১, ২০২৫
নাবালিকাকে যৌন অত্যাচার ও স্ত্রীকে খুনের অভিযোগে যাবজ্জীবন
দিদির নাবালিকা মেয়ের স্বামীর ওপর যৌন নির্যাতনের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন বোন। নিজের কুকর্ম ঢাকতে স্ত্রীকে খুন করে জামসেদ আলি মণ্ডল। শ্যালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণ ও স্ত্রীকে খুনের অভিযোগে জামসেদে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত । ২০১৮ সাল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রামের ঘটনা। বসিরহাট আদালতে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, জামসেদের স্ত্রী তাজমিরার বিবির দিদি জামাইবাবু তার ৪ বছরের মেয়েকে রেখে নিখোঁজ হয়ে যান। শিশু কন্যাটির আশ্রয় হয় বাদুড়িয়ার মলয়াপুরে তার মামার বাড়িতে। মেয়েটির যখন ৭ বছর বয়স তখন মাসি তাজমিরা নিজের কাছে নিয়ে আসে বাদুড়িয়ার বাগজোলা গ্রামের বাড়িতে । অভিযোগ, মোসোমশাই জামসেদ আলি মণ্ডল তাকে ভয় দেখিয়ে একাধিক দিন ধরে নাবালিকার উপর যৌন অত্যাচার চালায় । এই কথা স্ত্রী তাজমিরা বিবি জানতে পেরে স্বামীর আচরণের প্রতিবাদ করেন। লালসার পথের কাঁটা সরাতে ২০১৮ সালের ৮ এপ্রিল রাতে স্ত্রী তাজমিরাকে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করে জামসেদ। তার বিরুদ্ধে স্ত্রীকে খুন ও শ্যালিকার নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে দু’দিন পরে আর্থাৎ ১০ এপ্রিল জামসেদকে পুলিশ গ্রেফতার করে। এদিন আদালতে বিচারকের সাজা শুনে কান্নায় ভেঙে জামসেদ। শুক্রবার বসিরহাট ফাস্ট ট্রাক থ্রী আদালতের বিচারক জামসেদকে দোষি সাব্যস্ত করেন। আজ তাকে আদলতে তোলা হলে বিচারক জামসেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
স্ত্রীকে খুন ও নাবালিকার কে ধর্ষণ অভিযোগে সেই থেকে সে জেল হেপাজাতে থাকার পর দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এক সাথে দুটি মামলা চলতে থাকার পর বসিরহাট ফাস্ট ট্রাক থ্রি কোটের বিচাররক স্ত্রী খুনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেন। অন্যদিকে বসিরহাট এ ডি জে আদালতে নাবালিকাকে ধর্ষণের পকসো আইনে মামলা এখনো চলছে তার বিরুদ্ধে।
❤ Support Us






