- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৫
ত্রিপুরায় নারকীয় ঘটনা: ১৪ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে হত্যা, অসম থেকে গ্রেফতার অভিযুক্ত
ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর এলাকায় মাত্র ১৪ মাসের এক কন্যাশিশুর উপর যৌন নির্যাতন চালিয়ে খুন করবার ঘটনায় উত্তাল রাজ্য। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বেড়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্মমভাবে যৌন নির্যাতন ও পরে হত্যা করে বলে জানা গেছে। পরে শিশুটির মা-বাবা সন্তানের নিথর দেহ উদ্ধার করেন একটি ধানক্ষেত থেকে। ঘটনাটির পর অভিযুক্ত অসমে পালিয়ে গেলেও, সেখান থেকে তাঁকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ।
গত শনিবার নারকীয় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন, পানিসাগর থানার কর্মকর্তা সুমন্ত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, অত্যাচারের পর শিশুটিকে খুন করে ধানক্ষেতে পুঁতে ফেলা হয়। তিনি আরো জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শিশুকন্যাটিকে বেড়াতে নিয়ে যাবার ছুতোয় বাবা-মার থেকে নিয়ে যায়। ৩ ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরে শিশুটির পরিবার। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই শিশুর খোঁজ করা শুরু করেন। ধানক্ষেত শিশুটির নিথর দেহ উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছায়। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওইদিনই রাত ৮টার দিকে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত জয়নাল উদ্দিনকে সোমবার আগরতলা আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন ও খুনের মামলা রুজু করা হয়েছে।
শিশুটির পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত অসমের পানিসাগর মহকুমার বাসিন্দা, সেখান থেকে সে ত্রিপুরায় মামার বাড়ি বেড়াতে এসেছিল। শিশুটির ওপর অভিযুক্তের নজর ছিল বহুদিন ধরেই। বারবারই শিশুটিকে নিয়ে যেত ওই ব্যক্তি। ফলে শনিবারও এ নিয়ে আপত্তি তোলেননি শিশুটির মা-বাবা। লাগালার মহিলাদের উপর নির্যাতনে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এরমধ্যে ত্রিপুরায় এই ঘটনা বাকরুদ্ধ করে দিচ্ছে নাগরিগদের। তাঁরা প্রশ্ন তুলছেন সমাজে কতখানি মানসিক বিকৃতি, লালসা জন্মালে ১৪ মাসের শিশুও রেহাই পায় না!
❤ Support Us






