Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৯, ২০২৬

বেহাল রাস্তা, অবরোধ পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বেহাল রাস্তা, অবরোধ পূর্বস্থলীতে

পূর্বস্থলী ২নং ব্লকের পারুলিয়া বাজার এলাকায় মদের বার বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হলেন কয়েকশো গ্রামবাসী। কালনা–কাটোয়া এসটিকেকে অবরুদ্ধ  হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। অভিযোগ, এলাকায় মদের বার চালু হওয়ার পর থেকেই পারিবারিক অশান্তি বেড়েছে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ছেলে ও স্বামীরা পরিবারের সঙ্গে অশান্তিতে জড়াচ্ছে, মারধর করছে। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এদিকে পূর্বস্থলীর পাটুলি ব্লক কার্যালয় থেকে ছাতনির মোড় পর্যন্ত সংযোগকারী রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের দাবিতে প্রতিবাদে ওই রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। খানাখন্দে ভরা এই রাস্তায় চলাচল করতে গিয়ে নিত্যদিনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়া, রোগীবাহী গাড়ি থেকে শুরু করে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। দাবি, বিডিও, আইসি, বিধায়ক-সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও, রাস্তা সংস্কারের ব্যাপারে কারও কোনও হেলদোল নেই।  বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশের পাশাপাশি প্রশাসনের তরফ থেকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!