- এই মুহূর্তে দে । শ
- জুন ১৪, ২০২৪
দিন দুপুরে দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস শপিং মলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
দিন কয়েক আগে কলকাতার অন্যতম ব্যস্ততম এলাকা পার্ক স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে । আজ দুপুরবেলা দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস শপিং মলে আগুন লাগলো। মলটি কসবাতে অবস্থিত । প্রাথমিকভাবে জানা গেছে, মলের ওপরে যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানেই আগুন লাগে। মলে উপস্থিত সকলকে তড়িঘড়ি বাইরে বের করে দেওয়া হয়। গোটা এলাকা মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায়। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মলে বহু দোকান , রেস্তরাঁ, সিনেমা হলের পাশাপাশি রয়েছে বহু অফিসও। আগুন লাগার জন্য মল খালি করে দেওয়ার সময় ‘ফায়ার এক্সিট’ পরিষ্কার না থাকার জন্য বেরোতে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ উঠেছে।
#WATCH | West Bengal: Visuals from Kolkata’s Acropolis Mall where a fire broke out. Several fire tenders on the spot. More details awaited pic.twitter.com/e5owCMwwiJ
— ANI (@ANI) June 14, 2024
ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন উপস্থিত হয়েছে। । আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রনে আনার প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। উপস্থিত অনেকের সেখানে শ্বাসকষ্ট শুরু হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শপিং মলের তিনটি তলাই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।এমনকি দমকলের আধিকারিকেরাও অক্সিজেন মাস্ক পরে মলে প্রবেশ করেন। মলের কর্মীরা পাশের গীতাঞ্জলী স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কদিন আগে পার্ক স্ট্রিটের যে বহুতলটিতে আগুন লাগে সেটিতেও রেস্তরাঁর রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফলে রেস্তরাঁ বা ফুড কোর্টে যে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয়না তা বার বার স্পষ্ট হয়ে উঠছে।
❤ Support Us






