- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২১, ২০২৫
ব্যারাকপুরের ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যারাকপুরের এক ব্যাটারি কারখানায়। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকল বাহিনী ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।
মঙ্গলবার সকালে ব্যারাকপুরের নীলগঞ্জ রোডের ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়েই প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে। আগুনের দাপট দেখে আরও ইঞ্জিন নিয়ে আসার সিদ্ধান্ত নেন দমকল কর্তারা। আরও ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। মোট ২০টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে নীলগঞ্জ রোডের ওই কারখানায় ব্যাটারি তৈরি হত। কারখানাটিতে প্রচুর দাহ্য পদার্থ ছিল। প্রাথমিক অনুমান, শত সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এবং কারখানাটিতে প্রচুর পরিমাণে রাজ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ঘটনাস্থলে হাজির হন। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। কী করে এই ব্যাটারি কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন লাগার সময় কারখানা টিতে কোনও কর্মচারী উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা এড়ানো গেছে।
সোমবার রাজ্যে আরও একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে বাজি পোড়াতে গিয়ে একটা কাপড়ের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দোকানটি জ্বলে ওঠে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই অগ্নিকাণ্ডের ঘটনাতেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
❤ Support Us






