Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১১, ২০২৩

সহকর্মীর নবালিকা কন্যাকে যৌন নির্যাতন, পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ । নির্বাচনের আগে, রাজস্থানের দৌসায় জন বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
সহকর্মীর নবালিকা কন্যাকে যৌন নির্যাতন, পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ । নির্বাচনের আগে, রাজস্থানের দৌসায় জন বিক্ষোভ

রক্ষক ভক্ষক হলে বোধহয় এরকমই অবস্থা হয়, যেটা হয়েছে রাজস্থানের দৌসা জেলায়। এখানকার এক পুলিশ কনস্টেবলের চার বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ পুলিশেরই এক এসআই-এর বিরুদ্ধে। রাজস্থানের দৌসা জেলার এই ঘটনায়  ইতিমধ্যেই এসআই পদমর্যাদার ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে রাহুবাস থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে অভিযুক্ত ওই এসআইকে খুব মারধর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার বিকালে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাড়িতে ডেকে নিয়ে যান ওই অভিযুক্ত এসআই। এর পর তাকে ধর্ষণ করে সেখান থেকে চলে যান। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে মাকে পুরো বিষয়টা জানায়। নির্যাতিতার বাবা জয়পুর পুলিশের একজন কনস্টেবল। শুক্রবার বিকালে বা়ড়ি ফেরার পর পুরো ঘটনা শুনে তিনি থানায় অভিযোগ জানাতে যান। তবে রাহুবাস থানার পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অস্বীকার করে বলে অভিযোগ। এর পর স্থানীয়রা থানা ঘিরে বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়। পকসো ধারায় গ্রেফতার করা হয় অভিযুক্ত এসআইকে।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দৌসা জেলার এএসপি রামচন্দ্র সিং নেহরা জানিয়েছেন, শুক্রবার বিকালে দৌসার লালসোট এলাকায় ঘটনাটি ঘটেছে। ভূপেন্দ্র সিংহ নামে এক জন এসআইয়ের বিরুদ্ধে চার বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই পুলিশ আধিকারিক শুক্রবার বিকেলে নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন রামচন্দ্র সিং নেহরা।

নির্বাচনের মুখে এই ঘটনায় রাজস্থান প্রশাসন যথেষ্ট বিব্রত। এই ঘটনাকে কেন্দ্র করে দৌসা জেলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে রাজস্থানের ক্ষমতাসীন কংগ্রেস সরকার এবং পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোদিলাল মিনা। তিনি বলেন, ‘‘লালসোটে এক নাবালিকা দলিত মেয়েকে পুলিশ ধর্ষণ করেছে। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমি ওই নিষ্পাপ শিশুর জন্য ন্যায়বিচার চাইতে এসেছি। রাজস্থানের গেহলট সরকারের অযোগ্যতার জন্যই পুলিশ স্বৈরাচারী হয়ে উঠেছে। নির্বাচনের আগেও নৃশংসতা কমছে না।” অভিযুক্ত পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে বিজেপি। পাশাপাশি, নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও উঠেছে।

এদিকে এই ঘটনার পর রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী প্রসাদিলাল মীনা অভিযুক্তকে গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!