Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৪

উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ট্যাবের টাকা হাতানোর চক্রের পান্ডা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ট্যাবের টাকা হাতানোর চক্রের পান্ডা

উত্তর ২৪ পরগনার ছাত্র- ছাত্রীদের একাদশ শ্রেণীতে রাজ্য সরকারের দেওয়া টাকা উঠে গেছে উত্তর দিনাজপুর থেকে। পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব চক্রের এক পান্ডাকে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করলো বসিরহাটের সাইবার থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন অধ্যুষিত হিঙ্গলগঞ্জের ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়।অভিযোগ পেয়ে বসিরহাটের সাইবার অপরাধ থানা তদন্তে নেমে উত্তর দিনাজপুরে একটি চক্রের হাদিস পায়। অভিযান চালিয়ে চোপড়া থানার বালিয়াডাঙ্গি গ্রাম থেকে ইয়াসিন আলি নামে এক যুবককে গ্রেপ্তার করলো বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কয়েজন ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট জাল করে ট্যাবের টাকা চুরির অভিযোগ করে বসিরহাট সাইবার ক্রাইম থানায়। অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নামে বসিরহাট সাইবার ক্রাইমের থানা। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বালিয়াডাঙ্গি গ্রাম থেকে ইয়াসিন আলি নামে এক যুবকে গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তদন্ত করে দেখছে পুলিশ। আজ, শুক্রবার ইয়াসিনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!