- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১০, ২০২৩
ভয়াবহ দাবানলের কবলে হাওয়াই। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬। আহত একাধিক
ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের হাওয়াই। সেখানকার মাওয়াই বলে একটি দ্বীপে আগুনে পুড়ে এখনো পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। হ্যারিকেনের প্রবল ঝোড়ো বাতাসের প্রভাবে ক্রমশ আরো ভয়াবহ হয়ে উঠছে এ অগ্নিকাণ্ড। শতাধিক বাড়ি পুড়ে গিয়েছে। হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন তাঁদের নিরাপদ জায়গায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বিপর্যয় মোকাবিলাকারীরা । সারা দেশেরি জারি হয়েছে আপৎকালীন ব্যবস্থা।
সংবাদ সংস্থার খবর, দাবানলের জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুৎবিহীন অবস্থাতেই এখন দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার সাধারণ মানুষ। মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অবশ্য তাতেও কোনো লাভ হচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন প্রশাসনের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।
সমস্ত দ্বীপবাসীরাই এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। অগ্নিকান্ডে অনেকেই হারিয়েছেন তাঁদের আত্মীয়স্বজনদের। বহুজন রয়েছেন নিরুদ্দেশ। তাঁদের সন্ধান শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি আশ্রয় শিবির তৈরি হয়েছে যার অনেকগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছেন বিপন্নরা। হাওয়াই পর্যটন স্থল হিসেবে যথেষ্ট বিখ্যাত। প্রতি বছরই বহু ভ্রমণকারী এখানে ছুটি কাটাতে আসেন। কিন্তু অগ্নিকাণ্ডের ভয়াবহতা তাঁদেরও বাধ্য করছে দেশ ছাড়তে।
❤ Support Us






