Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৫

কানাডার নির্বাচনে নাক গলায় ভারত! অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব নয়াদিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডার নির্বাচনে নাক গলায় ভারত! অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব নয়াদিল্লির

‘চিনের পরে কানাডার নির্বাচনে সবথেকে বেশি হস্তক্ষেপ ভারতের’ – কানাডার তদন্ত কমিটির রিপোর্ট নাকজ করে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির তরফে পাল্টা দাবি, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বরং কানাডাই লাগাতার হস্তক্ষেপ করছে।

গত বছরের মে মাসে প্রাথমিক রিপোর্টে চিনকে নিশানা করে কানাডা জানিয়েছিল, ‘কানাডার বিষয়ে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করছে চিন।’ চূড়ান্ত রিপোর্টে তারা জানিয়েছে, কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে দ্বিতীয় সক্রিয় দেশ ভারত। রিপোর্ট সামনে আসতেই তা খারিজ করে পাল্টা জবাব দিতে সচেষ্ট নয়াদিল্লী। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একটি রিপোর্ট দেখেছি, কানাডার নির্বাচনী ক্ষেত্রে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে। বাস্তবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার হস্তক্ষেপ করে চলেছে কানাডা। বেআইনি অভিবাসন এবং সংগঠিত অপরাধমূলক কাজকর্মের পরিবেশও তৈরি করেছে। ওই রিপোর্টে ভারতের বিরুদ্ধে ওঠা ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি আমরা। আশা করছি, যে সাপোর্ট সিস্টেম বেআইনি অভিবাসনের পথ খুলে দিচ্ছে, সেটাকে ভবিষ্যতে আর তোল্লাই দেওয়া হবে না।’ যে ভাষায় ও দ্রুততার সঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে, সহজেই অনুমান করা যায় কানাডার অভিযোগে সাংঘাতিক বিরক্ত নয়াদিল্লি।

খলিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে। খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্টরা যুক্ত থাকতে পারেন যে অভিযোগ তুলেছিলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের রিরুদ্ধে ওঠা নতুন অভিযোগে আবার কূটনৈতিক তরজা শুরু হয়েছে। কানাডার বিদেশি হস্তক্ষেপ কমিশন একটি রিপোর্টে দাবি করেছে, কানাডার নির্বাচনী প্রক্রিয়ায় যে বিদেশি শক্তিগুলি হস্তক্ষেপ করে, তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে ভারত। শীর্ষে আছে চিন। আর চিনের মতোই নিজেদের কূটনীতিবিদদের মাধ্যমে কানাডার ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করে থাকে ভারত। আড়ালে থেকে হস্তক্ষেপের কাজটা করা হয় বলে অভিযোগ তুলেছে কমিটি। রিপোর্টে আরো বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরেই একসঙ্গে ভারত এবং কানাডা একসঙ্গে কাজ করছে। কিন্তু ভারত মনে করে আমরা অতটাও গুরুত্ব সহকারে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদের বিষয়টি বিবেচনা করি না। ভারত যে কর্মকাণ্ড চালায়, সেটা মূলত ভারতে বসবাসকারী প্রায় আট লাখ শিখ বাসিন্দাদের জন্য। নয়াদিল্লি ভারত-পন্থী এবং খলিস্তান-বিরোধী উগ্র ভাবধারা গড়ে তুলতে চায়।’

ভারত তাঁর নিজের অবস্থান স্পষ্ট করে আসছে কানাডার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বরং নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লুটতে কানাডা সরকার ভারত-বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত খলিস্তানি জঙ্গিদের ঠাঁই দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে কানাডার অভ্যন্তরে ভারত-বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডকে দমন তো করা হয়ই না বরং তোল্লাই দেওয়া হয়, দাবি ভারতীয় বিদেশমন্ত্রকের।

কানাডার ‘বিদেশি হস্তক্ষেপ কমিশন’ – এর কমিশনার মারি জোস হগ তদন্ত রিপোর্টে লিখেছেন, “চিনের মতো ভারত কূটনৈতিক অফিসার এবং প্রক্সি এজেন্টদের মাধ্যমে হস্তক্ষেপ করেছে।” রিপোর্টে রাশিয়া, পাকিস্তান এবং ইরানকেও কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের তালিকায় রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!