- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
সীমান্তে কাঁটাতার দেওয়াকে ঘিরে বিবাদ।বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে কড়া বার্তা বিদেশমন্ত্রকের
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিবাদ চলছে। গত রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বতী সরকারের পররাষ্ট্রসচিব। এবার দিল্লিতে ডাক পড়লো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামের।
ভারত-বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতের সীমান্ত রক্ষীরা। বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী (বিজিবি)। এই সংঘাত নিয়েই বিবাদ চলছে দুদেশের শীর্ষ কর্তাদের। গত রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল ড. ইউনূসের অন্তর্বতী সরকারের পররাষ্ট্রসচিব মহম্মদ জসিমউদ্দিন । এবার দিল্লিতে ডাক পড়লো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামারের। বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ র প্রতিবেদন অনুযায়ী প্রায় পৌনে ১ ঘণ্টা আলোচনা হয় প্রণয় ভার্মা ও জসিমউদ্দিনের মধ্যে। বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার বলেছেন, “আমি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। সীমান্তকে অপরাধমুক্ত করার বিষয়েও ভারত আশাবাদী। চোরাচালান, অপরাধীদের অনুপ্রবেশ, পাচারের মতো ঘটনা দমন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।” সীমান্তে কাঁটাতারের সমস্যা বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তিনি আরো জানিয়েছেন, “নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এই বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ ও বিজিবি) মধ্যে যোগাযোগ রয়েছে। আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।”
ভারত ও বাংলাদেশ সীমান্তের বিস্তির্ণ অঞ্চল অরক্ষিত, কাঁটাতারবিহীন। প্রায় ৫৩৮ কিমি এলাকা জুড়ে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। সেই নিয়েই সমস্যার সূত্রপাত। ইউনূস স্রকারে দাবি, এর ফলে সীমান্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত হচ্ছে, দুই দেশের মধ্যের দ্বিপাক্ষিক চুক্তিও ভেঙে পড়ছে। মালদার কালিয়াচক ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। লম্বা চওড়া বিবৃতি দেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজিবি পাঁচ জায়গায় বিএসএফের কাজ আটকে দিয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিরাজ করছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। অভিযোগ, ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার আগে বাংলাদেশের সঙ্গে কোনরকম আলোচনা করে নি। সীমান্তচুক্তির লঙ্ঘন হয়েছে। যদিও নয়া দিল্লি এই ঘটনার পিছনে বাংলা দেশের অন্তবর্তী সরকারের ‘ভারতবিরোধি’ ঘৃণ্য রাজনীতি ও অসামাজিক কাজ রয়েছে বলে মনে করছেন।
কথা ছিল আগামী মাসে বিএসএফ ও বিজিবির মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক হবার কথা। কিন্তু তাঁর আগেই মোদি সরকার বাংলাদেশের দূতকে ডেকে পাঠিয়ে কড়া বার্তা দিল, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেন কোনো বাধা না দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পাচার রুখতেই ভারতের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
❤ Support Us








