Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৩

আণ্টিগুয়া পুলিশকে ঘুষ।ভারতে প্রত্যার্পন প্রক্রিয়া বিলম্বিত করবার অভিযোগ হীরে ব্যবসায়ী মেহুলের বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
আণ্টিগুয়া পুলিশকে ঘুষ।ভারতে প্রত্যার্পন প্রক্রিয়া বিলম্বিত করবার অভিযোগ হীরে ব্যবসায়ী মেহুলের বিরুদ্ধে

আবার সংবাদ শিরোনামে মেহুল চোকসি। তবে এবার আর্থিক তছরূপ করে পালানো নয়, আন্টিগুয়া পুলিশের আধিকারিকদের ঘুষ দেওয়ার কাণ্ডে নাম জড়াল মেহুলের।

সম্প্রতি কেনেথ রিজক নামে অ্যাণ্টিগুয়ার আর্থিক দুর্নীতির তদন্তকারী এক আধিকারিক তাঁর এক নিবন্ধে আন্টিগার পুলিশ আধিকারিকদের ঘুষ বিষয়টিকে সামনে এনেছেন। তিনি জানান যে বেশ কয়েকদিন ধরে আন্টিগুয়ার পুলিশ ইণ্টারপোলের কাজে বাধা দিচ্ছে যাতে মেহুল চোকসিকে ভারতে না নিয়ে যাওয়া যায়। তিনি তাঁর নিবন্ধে আরও জানিয়েছেন যে আদালতের কাজকে বিলম্বিত করেছেন। বরিষ্ঠ পুলিশ আধিকারিক সহ অন্যান্য সরকারী আধিকারিকদের ঘুষ দিয়ে অবৈধভাবে আদালত মামলার বিচার প্রক্রিয়াকে দীর্ঘতর করেছেন। বহু প্রত্যক্ষদর্শীর বয়ানকে ভিত্তি করে ওই লেখক জানিয়েছেন চোকসি আর অ্যাণ্টিগুয়ার ওই পুলিশ আধিকারিক বহু বার আন্টগুয়ার রেস্তোরাঁয় একে অপরের সঙ্গে দেখা করতেন। এছাড়াও আন্টিগুয়ার জেলাশাসক কনক্লিভ ক্লার্ককেও অবৈধ ভাবে অর্থদান করে ছেন। রিজকের আরও সন্দেহ এই জেলা শাসক আর আন্টিগুয়া পুলিশ প্রধান আদনিক হেনরি উভইয়েই যৌথভাবে ষড়যন্ত্র করে মেহুলের ভারতে আসা আটকাতে চাইছে। উল্লেখ্য, যে ভারত সরকারে হাতে প্রত্যর্পণ আটকাতে মেহুল কিউবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু কিউবার সঙ্গে ভারত সরকারের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। কিন্তু অচিরেই ধরা পড়ে এই ব্যবসায়ী।

২০১৮ সালে পিএনবি  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কয়েক হাজার কোটির টাকার ঋণখেলাপিতে নাম জড়ায় মেহুলের। তার কিছুদিনের  মধ্যেই পাসপোর্ট যোগাড় করে  অ্যান্টিগুয়া চলে যান তিনি। ইন্টারপোল  তাঁর নামে সতর্কতামূলক নোটিশ জারি করেছে। আন্টিগুয়ার আদালতও তাকে  ভারতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন আর্থিক দুর্নীতির জাল ছিন্ন করে ভারতে কবে তাঁকে আনা সম্ভব হবে তাঁর প্রতীক্ষায় রয়েছেন  তদন্তকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!