Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৩

এখনো থমথমে মণিপুর, দুর্মূল্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।অবরোধ প্রত্যাহারের বিক্ষুব্ধদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি। পরিস্থিতি পর্যবেক্ষনে তিন সদস্যের কমিটি গঠন করল কেন্দ্র

হিংসার কারণ ও সমাধান সূত্র খুঁজে ছ মাসের তদন্ত রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেবেন তিন সদস্যের ওই কমিটি

আরম্ভ ওয়েব ডেস্ক
এখনো থমথমে মণিপুর, দুর্মূল্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।অবরোধ প্রত্যাহারের বিক্ষুব্ধদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি। পরিস্থিতি পর্যবেক্ষনে তিন সদস্যের কমিটি গঠন করল কেন্দ্র

গত একমাস ধরে উত্তাল মণিপুর। সরকারি হিসেবে, হিংসার বলি এখনও পর্যন্ত ৯৮, আহত তিনশোর বেশি। দিনের পর দিন ২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার কারণে রাজ্যের অর্থনীতি এখন গভীর সংকটে। ক্রমশ বেড়ে চলেছে ওষুধ , সবজি, খাবার-দাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। সংবাদ সংস্থার খবর, ২০০ টাকা লিটারে বিকোচ্ছে পেট্রোল। আতঙ্ক ও অনিশ্চয়তার ছায়া যেন গ্রাস করেছে গোটা ইম্ফল উপত্যকাকে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবরোধ তুলে নেওয়ার জন্য প্রতিবাদীদের অনুরোধ করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী আন্দোলনকারীরা শর্তসাপেক্ষে অবরোধ তুলে নিতে রাজি হয়েছেন।

৩ মে মণিপুরে মেইটি ও কুকিদের সংঘর্ষের সূচনার পর থেকেই ২ নং জাতীয় সড়কের যান চলাচল বিপর্যস্ত। এই রাস্তাটি মাধ্যমেরই অন্য জায়গার মাল বোঝাই ট্রাক রাজ্যে এসে প্রবেশ করে। মুলত কুকি জন গোষ্ঠীর নেতারাই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের অবরোধের কারণে চরম বিপদে পড়েছিলেন সাধারণ মণিপুরবাসীরা। সাধারণ খাদ্য শস্য যেমন-চাল এর দাম ৩০ থেকে বেড়ে ৬০, আলু ১৫ থেকে ৪০ পেয়াজ ৩৫ থেকে ৭০ টাকা কেজি হয়েছে। ডিম যেখানে আগে ৬ টাকা প্রতি একটা পাওয়া যেত, অশান্তি ও দাঙ্গাহাঙ্গামার কারণে যোগান কমে যাওয়ায় ১০ টাকায় একটা মিলছে। এই দ্বিগুণ মূল্যবৃদ্ধির কারণে আর্থ-সামজিক কাঠামো পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।

অমিত শাহ কয়েকদিন আগে মণিপুরবাসীকে এই নিদারুণ সংকট থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন অস্ত্র সমর্পণের কথা। রবিবার তিনি কুকি গোষ্ঠীর নেতাদের অনুরোধ করেন সাধারণ মানুষের স্বার্থের কথা  বিবেচনা করে তাঁরা যেন তাঁদের লড়াই থেকে সরে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই আবেদনে শর্ত সাপেক্ষে রাজি হয়েছে বিক্ষোভকারীরা। তাঁরা বলেছেন, যেমন– যে সমস্ত গাড়ি ওষুধ, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন করছে একমাত্র সেগুলিকে তারা ২ নং জাতীয় সড়ক দিয়ে নিয়ে যেতে দেবে। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় যেন যানবাহনগুলোকে নিয়ে যাওয়া হয়। তাঁদের নেতারা বলেছেন, দিনে চার ঘণ্টার জন্য সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত অবরোধ তোলা হবে। তবে, মেইতিদের হাতে তাঁরা যদি  আবার আক্রান্ত হয়, তাহলে এ সিদ্ধান্ত প্র্যতাহার করে নেওয়া হবে ।

সাময়িক ভাবে শান্তি ফিরলেও গত কয়েকদিন ধরে আবার অশান্ত মণিপুর। জায়গায় জায়গায় শুরু হয়েছে অশান্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সদস্যের কমিটি তৈরি করার কথা ঘোষণা করেছেন কেন্দ্র। যার প্রধান  হলেন  গুয়াহাটি  হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লামাবা। অন্যান্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত আইএস হিমাংশু শেখর দাস ও আইপিএস প্রভাকর অলোকা।  হিংসার কারণ ও ব্যাপকতা কতটা তা সরেজমিনে  খতিয়ে দেখবে কমিটি। ছ মাসের মধ্যে তাঁদের তদন্ত রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেবেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!