Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৭, ২০২৪

এনটিএ-র দফতরে বিরোধী ছাত্রসংগঠনের ধর্ণা

আরম্ভ ওয়েব ডেস্ক
এনটিএ-র দফতরে বিরোধী ছাত্রসংগঠনের ধর্ণা

ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ১০০ জন সদস্যের একটি দল জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এনটিএ-র দিল্লির কার্যালয়ে ঢুকে পড়েছে। অফিসের বাইরের বেশ কিছু ভিডিয়োতে দেখা গেছে দলটি দুপাশে সারিবদ্ধ গাছেদের এভিনিউ থেকে নেমে এন টি এ-র মূল ভবনের দিকে এগোচ্ছে। অন্য ভিডিওতে দেখা গেছে , একটি দরজায় তালা ঝুলছে।সম্ভবত সেটি প্রধান দরজা। দরজার সামনে একটি পোস্টার , তাতে লেখা ‘নো মোর করাপ্ট এনটিএ’ অর্থাৎ দুর্নীতিগ্রস্ত এন টি এ –কে আর দরকার নেই। ভবনের ভিতরের ভিডিও ফুটেজে দেখা গেছে, শ্লোগান লেখা পোস্টার নিয়ে একশো জনের ওই দলটি একটি উঠোনে জড়ো হচ্ছে।
অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে , ওই দলটি শ্লোগান তুলছে, ‘এন টি এ কে বন্ধ করো , বন্ধ করো।‘

গত কদিন ধরে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দেশের রাজনীতির ময়দান সরগরম করে তুলেছে। ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা।মেধাতালিকায় একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থানে থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। ঘটনা শেষপর্যন্ত আদালত অবধি গড়ায়। আদালত বাড়তি নম্বর বাতিল করে ও পরীক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এবারে ২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ফল প্রকাশের পর দেশের নানা জায়গায় বিক্ষোভ, ধর্না প্রদর্শন করেন পরীক্ষার্থীরা। কেন্দ্র ও জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এন টি এ-র দিকে আঙুল তোলেন তাঁরা। আদালতের কাছেও ভর্ৎসিত হয় পরীক্ষা গ্রাহক সংস্থাটি।আজ ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি দল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ তাদের মিছিলে লাঠিচার্জ করে।
বিহার , মহারাষ্ট্র, দিল্লি থেকে নিট-দুর্নীতিতে জড়িত একের পর এক অভিযুক্তকে আটক করেছে সিবিআই। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আজ মনীশ কুমার ও আশুতোষ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ নিট দুর্নীতি কাণ্ডে অনিয়মিত নম্বর বিভাজনের অভিযোগে জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এনটি এ-কে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট।পরীক্ষায় কারচুপির অভিযোগে একটি লার্নিং অ্যাপের তরফে পিটিশন ফাইল করা হয়। আদালতের পক্ষ থেকে এন টি এ-কে জুলাইয়ের ৮ তারিখের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় আইনসভার যৌথ অধিবেশনের ভাষণে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যেও পরীক্ষা দুর্নীতির কথা উঠে আসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!