- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৭, ২০২৫
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় মাইলস্টোন ! রাজ্যে টেলিমেডিসিন সেবায় ৭ কোটি মানুষ উপকৃত। এক্স এ বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও এক মাইলস্টোন ছুঁল, যেখানে টেলিমেডিসিন সেবা গ্রামীণ এলাকায় বড়সড় সাফল্য পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যে আপ্লুত হয়ে চিকিৎসকদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছেন, টেলিমেডিসিন সেবা আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে এবং এখনও পর্যন্ত ৭ কোটি মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হয়েছেন।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এই সেবা দিন দিন আরও বেশি মানুষকে উপকারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ২০২০ সালে করোনা অতিমারী চলাকালে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টেলিমেডিসিন সেবার শুরু। বিশেষ করে লকডাউনের সময় গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা চালু রাখতে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছিল।
এই ব্যবস্থার মাধ্যমে, রোগীরা ভিডিও কলে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সঠিক চিকিৎসা নিতে পারতেন এবং চিকিৎসকরা প্রেসক্রিপশন লিখে পাঠালে, রোগীরা প্রয়োজনীয় ওষুধের দোকান থেকে সেগুলি কিনে নিতে পারতেন। করোনাকালে এই পদ্ধতিতে অনেক মানুষ চিকিৎসা পেয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন।
বর্তমানে, রাজ্যের ১১ হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্র থেকে টেলিমেডিসিন সেবা পাওয়া যাচ্ছে, যেখানে ৯ হাজারের বেশি চিকিৎসক এবং ৮০ হাজার পরামর্শদাতা যুক্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, এই টেলিমেডিসিন পরিষেবা এখনও গ্রামীণ এলাকায় কার্যকরভাবে চলমান এবং এটি রাজ্যের মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
Health care in West Bengal achieves yet another milestone . #Swasthyaingit, a unique GoWB initiative to connect remote areas with higher level health facilities through telemedicine, crossed 7 crores consultations landmark today.
The initiative delivers daily teleconsultations…
— Mamata Banerjee (@MamataOfficial) November 17, 2025
❤ Support Us






