Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৬, ২০২৪

দিব্যাঙ্গনাদের আশ্রয়ে মন্ত্রী স্বপন, দিলেন স্বনির্ভরতার প্রতিশ্রুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
দিব্যাঙ্গনাদের আশ্রয়ে মন্ত্রী স্বপন, দিলেন স্বনির্ভরতার প্রতিশ্রুতি

কালনা শহরের ডাঙাপাড়ায়, দিব্যাঙ্গনাদের আশ্রয়ে শনিবার বিজয়া সারলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মিষ্টিমুখ করালেন। শুভেচ্ছা জানালেন মন্ত্রী। প্রতিশ্রুতি দিলেন, সরকারের বিভিন্ন স্বনির্ভরতা প্রকল্পের জন্য আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবেন। স্বপনবাবু এমন ‘অপ্রত্যাশিতভাবে’ পাশে দাঁড়ানোয় পাল্টা শুভেচ্ছা, আশীর্বাদে মন্ত্রীকে ভরিয়ে দিলেন দিব্যাঙ্গনার দল।

স্বপনবাবু জানালেন, ‘আমার বিজয়া সম্মিলনীর তালিকায় শুধু জেলার বিভিন্ন প্রান্তের দলীয় কর্মসূচিগুলিই নয়, রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে বিজয়াও।’ সেই বিজয়া কর্মসূচিতে এদিন যেমন দিব্যাঙ্গনাদের আস্তানায় হাজির হলেন, এর আগে তেমনি কোনওদিন হাটে, তো কোনোদিন বাজারে, আবার কোনোদিন চায়ের দোকানে বা কিসান মাণ্ডিতে হাজির হয়ে বিজয়া সেরেছেন। পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা। মন্ত্রী ফি-বছর নিজের দামোদরপাড়া অনাথ আশ্রম ও বৃদ্ধাবাসের দুর্গোৎসবে দিব্যাঙ্গনাদের নেমন্তন্ন করেন। তাঁরা গিয়ে সেখানকার আবাসিকদের লজেন্স-বিস্কুট বিলি করেন। এবার তারা যেতে পারেননি। ‘তাই আমি নিজেই বিজয়া করতে ছুটে এসেছি।’ জানালেন মন্ত্রী। লকডাউনের সময়ও ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে খাবার ও অন্যান্য সাহায্য নিয়ে জেলার বিভিন্ন প্রান্তের দিব্যাঙ্গনাদের পাশে দাঁড়িয়েছেন’ বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর গুমোর ছেড়ে রাস্তায় নেমে আর পাঁচটা সাধারণ মানুষের মত এমনভাবে বিজয়ার মিষ্টি নিয়ে হাজির হওয়ায় বেজায় খুশি দিব্যাঙ্গনা রুবি, হাসিনারা। তারা বললেন, ‘অনেকেই কাজে বেরিয়ে গিয়েছে। মামা (স্বপনবাবুকে এখানকার দিব্যাঙ্গনারা মামা বলেন) আসবেন জানতে পারলে সবাই থাকত।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!