Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

সবাই গাড়ি, বাড়ি কিনছে বলেই হাতে সঞ্চিত টাকা কমছে, সাফাই সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
সবাই গাড়ি, বাড়ি কিনছে বলেই হাতে সঞ্চিত টাকা কমছে, সাফাই সরকারের

দেশের মানুষের হাতে সঞ্চয়ের পরিমাণ নিম্নমুখী। এই মুহূর্তে গত কয়েক দশকের তুলনায় এই সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কম। দেশ জুড়ে এই নিয়ে নানা মহলে আলোচনা-পর্যালোচনা চলছে। দেশের মানুষের হাতে সঞ্চয় কমে যাওয়ার জন্য অনেকেই কেন্দ্রের আর্থিক নীতিকে দায়ী করছে। এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, আগের তুলনায় এখন মানুষ ঘরে টাকা কম রাখছে, কারণ তাঁরা ঋণ নিচ্ছেন বাড়ি, গাড়ির মতো সম্পত্তি কেনার জন্য এবং ওই সঞ্চিত অর্থ এই কাজে লাগাচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বার্তায় এটা স্পষ্ট যে, ঘরে থাকা সঞ্চয় কমিয়ে মানুষের বাড়ি, গাড়ি কেনার মতো বিষয়গুলি ‘কোনও কষ্টের প্রতীক চিহ্ন বহন করছে তা নয়,  এগুলি তাঁদের ভবিষ্যতের কর্মসংস্থান, আয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসের পরিচায়ক। উল্লেখ্য, ঘরোয়া সঞ্চয় নিয়ে সদ্যই রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টের পরিসংখ্যান নিয়েই তোলপাড় শুরু হতেই অর্থমন্ত্রকের এই নতুন যুক্তি সামনে এসেছে।

রিজার্ভ ব্যাঙ্ক-এর রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ আর্থিক বছরের জিডিপিতে ঘরোয়া সঞ্চয় হ্রাস পেয়েছে ৫.১ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্টার নিরিখে ১৯৭৬-৭৭ সালের পর এইটিই ঘরোয়া সঞ্চয় হ্রাসের সর্বনিম্ন অঙ্ক। এর আগে, ২০২১-২২ সালে এই ঘরোয়া সঞ্চয়ের পরিমাণ ছিল ৭.২ শতাংশ। এই পরিসংখ্যান সামনে আসতেই দুটি দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। একটি প্রশ্ন হল, কোভিড ১৯ এর মহামারীর প্রকোপে আর্থিক কষ্ট থেকে কি গৃহস্থরা কি মুক্তি পেয়ে উঠে আসতে পারেনি? এছাড়াও মুদ্রাস্ফীতি কি প্রভাব ফেলছে গৃহস্থগুলিতে?

খুব স্বাভাবিক ভাবেই এই ধরনের সমালোচনা মানতে নারাজ কেন্দ্র। কেননা মোদির সরকার সব সমস্যার সুরাহা করে দেন, এটাই বিজেপির দাবি। তাদের মতে “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।” তাই খুব স্বাভাবিক ভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তার রিপোর্টে বলছে, ধীরে ধীরে ক্রেতাদের পছন্দ বদলাচ্ছে। আর এই পছন্দের বদলের ধারার ফলেই ঘরোয়া সঞ্চয় কমতির কারণ। কেন্দ্র তার বিবৃতিতে বলছে, “২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে গৃহস্থের মোট আর্থিক সম্পদের মজুত দেশে ৩৭.৬ শতাংশ হয়েছে, যেখানে গৃহস্থের মোট আর্থিক দায়বদ্ধতার মজুত ৪২.৬ শতাংশ হয়েছে যে দুটির মধ্যে বিশেষ পার্থক্য নেই।’

কেন্দ্রের রিপোর্ট বলছে, ২০২১ সালের মে মাস থেকে ঋণের ক্ষেত্রে পাকাপোক্ত বৃদ্ধি দেখা গিয়েছে। রিপোর্ট বলছে, “সম্পদ বন্ধক দিয়ে গাড়ি বাড়ি কিনছে মানুষ।” গাড়ির ঋণ গত ২০২২ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে ধাপে ধাপে শতাংশের বিচারে অনেকটাই বেড়েছে। এসবি ঘরোয়া সঞ্চয় হ্রাসের কারণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!