Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরাজ প্রশংসায় মিঠুন চক্রবর্তী

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরাজ প্রশংসায় মিঠুন চক্রবর্তী

নিউ টাউনে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-র বাড়িতে শনিবার সকালে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দু’জনেই। সেখানেই শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে মিঠুন বলেন, “ওঁর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। শপথ নেওয়ার পর থেকেই নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী বাংলায় হতে পারে না।”

এদিন শুভেন্দু অধিকারীও মিঠুন চক্রবর্তীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তাঁর কথায়, বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং বাংলার রাষ্ট্রবাদী মানুষদের রক্ষার জন্য মিঠুন অক্লান্ত পরিশ্রম করেছেন। শুধু বড় সভা বা রোড শো নয়, গত কয়েক মাস ধরে লাগাতার ইনডোর মিটিং করে মাইক্রো লেভেলে সংগঠনের কাজ করেছেন তিনি।

শুভেন্দু বলেন, “আমি জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি, বিজেপি আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু এর নেপথ্যের কারিগরদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটি নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। কাল মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম, আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।”

এরপরই শনিবার সকালে নিউ টাউনে মিঠুনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শুভেন্দুকে পাশে পেয়ে আবেগপ্রবণ মিঠুনও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!