Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১১, ২০২৫

আদমশুমারিতে বৃহত্তম সম্প্রদায় হবে মিয়াঁরা, দাবি হিমন্তর । আটকাতে বিধানসভায় বিল আনছে অসম সরকার

আদমশুমারিতে বৃহত্তম সম্প্রদায় হবে মিয়াঁরা, দাবি হিমন্তর ।  আটকাতে বিধানসভায় বিল আনছে অসম সরকার

আগামী আদমশুমারিতে বাংলাভাষী মুসলমানরা রাজ্যের বৃহত্তম সম্প্রদায় হিসেবে আবির্ভূত হবে। এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও দাবি করেছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ‘‌মিয়াঁদের’‌ হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য কাজ করছে এবং পরবর্তী অধিবেশনে এই ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ আইন বিধানসভায় উত্থাপন করা হবে।

অসমের ডিব্রুগড়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‌আমি নিশ্চিত করে বলছি, পরবর্তী আদমশুমারি সম্পন্ন হলে দেখা যাবে মিয়াঁ সম্প্রদায় রাজ্যের জনসংখ্যার ৩৮ শতাংশ হবে। এবং তারাই হবে রাজ্যের বৃহত্তম সম্প্রদায়। এটাই এখন আসামের বাস্তবতা। ‌গত পাঁচ বছর ধরে যে কাজটা করা হচ্ছে, তা যদি ৩০ বছর আগে শুরু করা হত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হত না।’‌

অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘‌আমাদের জনগণকে রক্ষা এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরির জন্য একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরবর্তী বিধানসভা অধিবেশনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন উত্থাপন করা হবে। আমি এখনই এই দুটি আইন সম্পর্কে বিস্তারিত কিছু বলব না। তবে এই আইন দুটি আমাদের জাতি, মাটি, ভেটি (সম্প্রদায়, জমি, বাড়ি) রক্ষা করার জন্য হবে। আমাদের মিয়াদের চাপে রাখতে হবে। এবং যদি তা দীর্ঘ সময়ের জন্য করা যায়, তাহলে পরিস্থিতির উন্নতি হবে।’

বিশেষ ধর্মাবিলম্বীদের ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে দাবি করেছিলেন যে, রাজ্যের আদিবাসী সম্প্রদায়গুলি এক ধর্মের লোকদের আক্রমণের মুখোমুখি হচ্ছে, যারা বিভিন্ন অংশে জমি দখল করে সেই অঞ্চলের জনসংখ্যার পরিবর্তন করছে বলে অভিযোগ রয়েছে।

‘‌মিয়া’‌ মূলত আসামের বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটা অবমাননাকর শব্দ। অবাঙালাভাষী লোকেরা সাধারণত তাঁদের বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করে। সাম্প্রতিক বছরগুলিতে অন্য সম্প্রদায়ের লোকজন ‘‌মিয়া’‌ শব্দটিকে অবাধ্যতার ইঙ্গিত হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন। গত মাসে আসাম সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেছিলেন যে, কংগ্রেস ভোটের জন্য অনুপ্রবেশকারীদের সমর্থন এবং তাদের অবৈধভাবে বসতি স্থাপনের কারণে আসাম জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!