Advertisement
  • এই মুহূর্তে
  • মে ৮, ২০২৩

শক্তি বাড়াচ্ছে মোকা, নিম্নচাপের প্রভাবে আন্দামানে শুরু প্রবল বৃষ্টিপাত

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তি বাড়াচ্ছে মোকা, নিম্নচাপের প্রভাবে আন্দামানে শুরু প্রবল বৃষ্টিপাত

গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে মোকা।আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মূলত আন্দামানের মূল ভূখণ্ডে অবস্থান করছে মোকা। সেকারণে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।এখন তা কোন দিকে এগোবে তা স্পষ্ট নয়। ভারতীয় আবহাওয়া দফতর পরিস্থিতির ওপর নজর রাখছেন। সম্ভবত, বুধ- বৃহস্পতিবার নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি। অনেকের অনুমান, বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়তে পারে  সাইক্লোনটি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গগে মাঝারি থেকে ভারি বৃষ্টি আর প্রবল ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

মোকার পরোক্ষ প্রভাবে বেড়ে চলেছে বাংলার তাপমাত্রা। সোমবার কলকাতায়  তাপমাত্রা ৩৮ ডিগ্রি। আগামী দুদিনে চল্লিশ ছুঁতে পারে পারদ। ঝড়-বৃষ্টি কথা অবশ্য এখনই কিছু জানাচ্ছেন না আবহবিদেরা।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে, তাপপ্রবাহ নিয়ে কোনো সম্ভাবনার কথা শোনাচ্ছেন না আবহবিদেরা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে।

ইয়াস, আমপানের ধ্বংসলীলা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম প্রস্তুতি নিয়ে এগোতে চাইছে নবান্ন। ইতিমধ্যে, ঘূর্ণিঝড়ের আগাম খবর পেয়ে উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ  দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!