- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১৯, ২০২৩
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, শাসকদল বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা
২০ জুলাই লোকসভায় বাদল অধিবেষণ শুরু হচ্ছে। শাসকদল চাইছে যাতে নির্বিঘ্নে সংসদের বাদল অধিবেশন চলতে পারে, অন্যদিকে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানান, “বাদল অধিবেশনে প্রথমত মণিপুর হিংসা ইস্যু সংসদে তুলবে। আলোচনা চাইবে। দ্বিতীয়ত নরেন্দ্র মোদি পরিচালিত এনডিএ সরকার যেভাবে গণতন্ত্রের কন্ঠরোধ করছে, যেমন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করতে অধ্যাদেশ আনা। পাশাপাশি সংসদের বাদল অধিবেশনে মুদ্রাস্ফীতির ইস্যুতে বিজেপি সরকারকে সংসদে কোনঠাসা করে ফেলবে। কংগ্রেসের তৃতীয় ইস্যু হচ্ছে মূল্যবৃদ্ধি ও আদানি দুর্নীতি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টরি কমিটির দাবি। এছাড়াও ফরেস্ট কনজার্ভেশন অ্যামেন্ডমেন্ট বিল, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের বিরোধীতা করা ও দিল্লির অধ্যাদেশের বিরোধীতা করা।
#WATCH | Congress MP Jairam Ramesh says, “We want to have a discussion on the Manipur situation in the upcoming session of Parliament. The second issue is the assault on democratically elected state governments through Governors and LGs, Delhi ordinance is one such example. The… pic.twitter.com/HEXLVOrRp3
— ANI (@ANI) July 19, 2023
সর্বদলীয় বৈঠকে শাসক দলের তরফে শান্তিতে সংসদের বাদল অধিবেশন সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। অধিবেশন পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার সব রকম সংসদীয় কাজের প্রস্তুতি নিয়েছে।
সংসদের বাদল অধিবেশন চলবে ১১ অগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশি বিরোধী দলের পরিসদীয় নেতাদের কাছে শান্তিতে সুশৃঙ্খল ভাবে সংসদের বাদল অধিবেশন যাতে পরিচালিত হতে পারে তার জন্য সহযোগিতা প্রত্যাশা করেছেন। এরই মধ্যে ১৯ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
১৭দিনের বাদল অধিবেশন পুরনো সংসদ ভবনেই হবে। বাদল অধিবেশনে দিল্লির অধ্যাদেশ বিলটি আসবে। এছাড়াও সম্ভবনা আছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন বিল ২০২৩ উপস্থাপনের।
বাদল অধিবেশনের আগেই নিজের মন্ত্রী পারিষদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যেভাবে বাধা তৈরি করছে বিরোধী দলগুলি, তা তুলে ধরতে হবে। বিরোধীদের বিভিন্ন ‘মিথ্যা’ দাবি খণ্ডনের জন্য দলের সাংসদদের তৈরি থাকারও নির্দেশ দিয়েছেন। তবে এই অধিবেশনে যে শাসকদল বিরোধীদের সংঘবদ্ধ চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে সেটা নিশ্চিত করে বলা চলে। তবে দেখা যাক সংসদের বাইরে বিজেপির বুরুদ্ধে যে ২৬ দলের জোট হয়েছে তারা সংসদের ভেতরে কতটা মোদি বিরোধী আওয়াজ তুলতে সক্ষম হয়।
❤ Support Us





