Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১১, ২০২৩

মায়ানমারে জুন্টা বিরোধীদের ওপর বিমান হামলা।নিহত ৫০-এর বেশি, আহত ৪০

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ানমারে জুন্টা বিরোধীদের ওপর বিমান হামলা।নিহত ৫০-এর বেশি, আহত ৪০

চিত্র: সংবাদ সংস্থা

দেশের নাগরিকদের সঙ্গে মায়ানমারের সামরিক জুন্টার লড়াই অব্যাহত। মঙ্গলবার সামরিক বাহিনী স্থানীয়দের এক অনুষ্ঠানে বিমান থেকে গোলাবর্ষণ করে। আকাশপথে আচমকা বিমানহানায় ৫০-এর বেশি মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা সঙ্গীন । মায়ানমার সেনা এ ব্যাপারে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায় নি।

মঙ্গলবারের ইয়াঙ্গন থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম সাগাইং অঞ্চলে বিমান আক্রমণ চালায় সেনা। সেখানে পাজিগি নামক গ্রামে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত পিপলস ডিফেন্স ফোর্সের একটি দপ্তর খোলার অনুষ্ঠান ছিল। স্থানীয় বাসিন্দারা সমবেত হন । যুদ্ধবিমান থেকে সমাবেশের ওপর গোলা বর্ষণ করে সেনা। আতঙ্কে দিশেহারা ছুটে বেড়াতে থাকে সাধারণ নর নারীরা। হতাহতের সংখ্যা নেহাৎ কম নয়। যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে বিভিন্ন দেশের মানবাধিকার আন্দোলনের প্রতিনিধিরাও ছিলেন। মায়ানমারে গিয়েছিলেন মানবাধিকার হরণের অভিযোগের তদন্ত করতে । তাঁরা তাঁদের কাজ নির্ধারিত সময়ে শেষ করে। পরে স্থানীয় একটি এনজিও যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন তাঁরা একটি আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।সেখানেই অতর্কিতে সেনা হামলা চালায় মায়ানমারের জুন্টা সরকার।

গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রামী আউং আন সু চি এখন কারাগারে।তার দলকেও বেআইনি ঘোষণা করেছে সামরিক সরকার।  গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সরব হলেই সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!