Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ২৭, ২০২৪

তাপপ্রবাহে দগ্ধ করাচি, ছয় দিনে প্রাণ হারালেন ৫৬৮ জন

আরম্ভ ওয়েব ডেস্ক
তাপপ্রবাহে দগ্ধ করাচি, ছয় দিনে প্রাণ হারালেন ৫৬৮ জন

ভারতীয় উপমহাদেশে তীব্র তাপপ্রবাহ জারি রয়েছে। ভারত তো বটেই, পড়শি দেশ পাকিস্তানেও এর ব্যাপক প্রভাব পড়েছে। গত চার দিনে বন্দর শহর করাচিতে অন্তত ৫৬৮ জন মানুষ তাপপ্রবাহের বলি হয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলি নিয়ে কাজ করা একটি অলাভজনক সংস্থা গত বুধবার এই তথ্য প্রকাশ করেছে।পাকিস্তানের বৃহত্তম সামাজিক জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের মতে, বুধবার বাদে গত চারদিনে ৪২৭ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিন্ধ সরকার গত মঙ্গলবার তিনটি সরকারি হাসপাতাল থেকে ২৩ টি মৃতদেহ খুঁজে পেয়েছে।

সিন্ধ প্রদেশে অবস্থিত করাচি বন্দর পড়শি দেশের বৃহত্তম শহর। গত তিনদিনে বন্দর শহরের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে, যা সমুদ্রতীরবর্তী এলাকার ক্ষেত্রে যথেষ্ট বেশি। ইধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইধি জানিয়েছেন, আমাদের শহরে মোট চারটি মর্গ রয়েছে। এই পরিস্থিতিতে চারটি মর্গের একটিতেও আর মৃতদেহ রাখার জায়গা নেই।

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং।সংস্থার আধিকারীকফয়সাল ইধি জানিয়েছেন, বেশীরভাগ মৃতদেহ সেসব এলাকা থেকে এসেছে যেখানে এই অসহনীয় গরমে ক্রমাগত লোডশেডিং পরিস্থিতি চলছে। ইধি ফাউন্ডেশনের প্রধান জানিয়েছেন, তাপপ্রবাহের শিকার হয়েছেন তারাই যারা দিনের বেশীরভাগ সময় বাড়ির বাইরে কাটান। তবে তাঁর বক্তব্য সব মানুষেরাই যে তাপপ্রবাহের শিকার হয়েছেন এমন নয় । সরকারি হাসপাতালে গেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব।

করাচিতে অতিরিক্ত লোডশেডিং-এর কারণ যা জানা গেছে তা হল শহরের বৃহত্তম বিদ্যুৎ পরিবহণ সংস্থা ‘করাচি ইলেকট্রিক’ জানিয়েছে, সিন্ধ সরকারের তরফে এখনও ১০ বিলিয়ন অর্থ বকেয়া রয়েছে। ফলে এই অতিরিক্ত গরমে ক্রমাগত লোডশেডিং-এর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!