Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩, ২০২৩

ময়নায় ১২ ঘণ্টার বনধ্‌। সকাল থেকে উত্তপ্ত এলাকা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

আরম্ভ ওয়েব ডেস্ক
ময়নায় ১২ ঘণ্টার বনধ্‌। সকাল থেকে উত্তপ্ত এলাকা, ব্যাহত স্বাভাবিক জনজীবন

চিত্র : সংবাদ সংস্থা

ময়না বনধকে ঘিরে বুধবার সকাল থেকেই বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর আসছে ময়না থেকে। বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ময়না। দিঘা থেকে পাঁশকুড়ার মধ্যেকার ১০০ জায়গায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বনধ সমর্থকরা। তাই সকাল থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত। দফায় দফায় বনধ সমর্থক ও আরএএফ এর সঙ্গে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। বনধ সমর্থকদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করছেন। জরুরি পরিষেবা ছেড়ে দেওয়া হচ্ছে। তাও পুলিশ জর জুলুম করে তাঁদের হঠিয়ে দিতে চাইছে। বিজেপি নেতাকর্মীরা বলেছেন, বনধ চলাকালে বিক্ষোভ-অবরোধ অব্যাহত থাকবে।

বুধবার, সকাল ৯টা নাগাদ ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় আগুল জ্বালিয়ে অবরোধ করে বনধ সমর্থকরা। পুলিশ তা তুলতে গেলে, বিজেপি কর্মীরা দাবি করে, খুনিকে গ্রেফতার করতে হবে। ময়নার মানুষ রাজনীতি বোঝে না। পুলিশ এক জায়গা থেকে বনধ সমর্থকদের তুলে চলে গেলেই আবারও তারা সেই একই জায়গায় অবরোধে বসে পড়ছে, এই দৃশ্যই সকাল থেকে নজরে পড়ছে। দফায় দফায় পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের আলোচনার মাঝেই অবরোধ,মিছিল চলছে। পুলিশ বনধ সমর্থকদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে বিফল হচ্ছে, বাঁশের ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ চলছে।

অন্নপূর্ণা বাজারের পাশাপাশি এখানকার বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে বনধ সমর্থকরা। জোর করে দোকানপাট বন্ধ করার অভিযোগ এখানে বিজেপির বিরুদ্ধে উঠেছে। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ সকালেই তুলে দিয়েছে তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে পুলিশ আটক করেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। অন্নপূর্ণা বাজারে বিজেপির অবরোধ পুলিশ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র বচসা শুরু হয়।তখনি এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তবে এই ১২ ঘণ্টা বনধের ফলে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে ময়নার জনজীবন বিপর্যস্ত হয়েছে।

১২ ঘণ্টা ময়না বনধের ডাক দেওয়া হয়েছে বিজয়কৃষ্ণ ভুঁঞার খুনের ঘটনার প্রতিবাদে। ময়নার বাকচা পঞ্চায়েত এলাকার বিজেপি বুথ সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁঞা। তাঁকে নৃশংসভাবে তৃণমূল কর্মীসমর্থকরা হত্যা করেছে বলে তার পরিবার ও বিজেপির অভিযোগ।  দলীয় কর্মীকে  হত্যার বিরুদ্ধে প্রতিবাদ  জানাতে   শুভেন্দু অধিকারী  ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিলেন।  যেকারণে,  সকাল থেকে ময়না এলাকার দোকান-বাজার বন্ধ ।  বনধ সফল করতে বিজেপি রাস্তায় । বিভিন্ন জায়গা থেকে  খবর আসছে, পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হচ্ছে, । অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!