Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৫

দাঁতনে নতুন সেতু, চোরপালিয়ায় শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
দাঁতনে নতুন সেতু, চোরপালিয়ায় শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া

বহু বছর ধরেই ভেঙে যাওয়া পুরনো সেতুর কারণে চরম ভোগান্তির মুখে পড়েছিলেন দাঁতনের চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়া গ্রামের বাসিন্দারা। দৈনন্দিন যাতায়াতে ঝুঁকি নিতে হতো তাঁদের, বিশেষত বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠত। দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে—চোরপালিয়া খালের উপর তৈরি হবে একটি নতুন সেতু।

সোমবার ওই সেতুর শিলান্যাস করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। তিনি জানান, তাঁর সাংসদ তহবিল থেকে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতুটি নির্মিত হবে। স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই তাঁরা প্রশাসন এবং এলাকার বিধায়ক বিক্রম প্রধানের কাছে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে কাজ শুরু হতে চলেছে শুনে উচ্ছ্বসিত বাসিন্দারা।

নতুন সেতু নির্মিত হলে এলাকার বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। সাংসদ জুন মালিয়া জানান, সেতুটি আগের চেয়ে চওড়া করে তৈরি করা হবে, যাতে অ্যাম্বুল্যান্স-সহ বড় গাড়িও সহজে চলাচল করতে পারে। গ্রাম পঞ্চায়েত প্রধান বিপ্লব ঘোড়াই আশা প্রকাশ করেছেন যে, আগামী বর্ষার আগেই সেতুটির নির্মাণ সম্পূর্ণ হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!