- দে । শ
- জানুয়ারি ২২, ২০২৫
নির্মীয়মান বহুতল এবার হেলে পড়ল ট্যাংরায়
বাঘাযতীনের পর এবারা ট্যাংরায় হেলে পড়ল বাড়ি । বুধবার সকালে ক্রিস্টোফার রোডের বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি । অভিযোগ নির্মীয়মান বাড়িটি বেআইনি । যদিও ৫৮ ন্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ সাহা জানিয়েছেন, এবিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই । তিনি সংবাদমাধ্যমে বলেছেন স্থানীয় সূত্রেই তিনি এবিষয়ে জানতে পেরেছেন । তারপর কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে খবর দিয়েছেন । পুরকর্মী এবং প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই সেখানে এসে বিষয়টি খতিয়ে দেখছে । কোনো রকম দূর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য আগাম সতর্কতা অবলম্বের কথাও জানিয়েছেন তিনি ।
দিনকয়েক আগেই বাঘাযতীনে একটি বহুতল বিপজ্জনক ভাবে হেলে যায় । পরে একসময় হুরমুরিয়ে ভেঙে পরে । বাসিন্দাদের আগেই অন্যত্র সরিয়ে নেওয়ায়, হতাহতের ঘটনা এড়ানো গেছে । এনিয়ে স্থানীয় কাউন্সিলার বলেছেন, জ্যাক দিয়ে হেলে যাওয়া বাড়ি সোজা করতে নিষেধ করাতেও কর্ণপাত করেননি প্রমোটাররা । বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষার যথাযথ ব্যবস্থা না গ্রহনের জন্যই এই জটিলতা, পুরসভার স্যাংশন প্লানকেও মান্যতা দেয়নি প্রমোটররা । ইতিমধ্যেই সেই বাড়ির প্রমোটরকে গ্রেফতার করেছে পুলিশ ।
রাজ্যের বিভিন্ন জায়াগায় বেআইনি বহুতল নির্মানের অভিযোগ উঠছে বহুদিন ধরে । গতবছর মার্চে খিদিরপুরে একটি বহুতল তৈরির সময় আচমকাই ভেঙে পরে । ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৬ জন । এরপর বাঘাযতীন এবং উত্তর চব্বিশ পরগণার কামারহাটিত, রাণাঘাটে বহুতল হেলে যাওয়ার ঘটনা সামনে আসে ।
❤ Support Us





