Advertisement
  • দে । শ
  • মে ৩০, ২০২২

পুরবাজারের রক্ষণাবেক্ষণে কঠোর পুরপ্রশাসন । বৈঠকে আমির উদ্দিন ববি-র সাফ কথা, খরচ জোগাতে হবে দোকানদারদের।

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরবাজারের রক্ষণাবেক্ষণে কঠোর পুরপ্রশাসন । বৈঠকে আমির উদ্দিন ববি-র সাফ কথা, খরচ জোগাতে হবে দোকানদারদের।

ফাইল ফটো ।

কলকাতার প্রতিটি পুরবাজারের রক্ষণাবেক্ষণের খরচ দোকানদারকেই বহন করতে হবে। দোকানের পরিসর দেখে খরচের পরিমান নির্দিষ্ট করে দেবে পুরসভা কর্তৃপক্ষ । সম্প্রতি, কলকাতার পুরবাজারগুলির বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসে একথা জানিয়ে দিলেন বাজার সংক্রান্ত মেয়র পরিষদ আমিরুদ্দিন ববি। দক্ষ সংগঠক এবং বহুদিনের পুরসভা সদস্য। ববি বলেছেন, বিষয়টি নিয়ে আরও কয়েকদফা কথা বলতে হবে। দোকানদারদের সুবিধা-অসুবিধা আমরা খতিয়ে দেখব।

কলকাতায় ৪৭ টি পুরবাজার রয়েছে। পুরনো ও নতুন । কিছু কিছু আয়তনে বড়ো। জীর্ণ। মেরামতি দরকার। বেশির ভাগ দোকানদার আইন-কানুনের অনুগত নন। বেআইনি বিদ্যুৎ সংযোগ সমস্যা করে। পুরসভা-এবার কঠোর নিয়ম চাপাতে চাইছে। বাজারে যাঁর যেরকম দোকান, সে অনুযায়ী ট্যাক্স দিতে হবে। বিদ্যুৎ বিলও বকেয়া রাখা চলবে না। দোকানের দেখভাল ও সাফাইও এর খরচ দোকান কামটিকেই মেটাতে হবে।
আমির উদ্দিনের নেতৃত্বে বাজারে গতি আসবে। বন্ধু হবে বেআইনি বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য দুনীর্তি।

তাঁর শ্রম, কাজের শৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভরসা রাখে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বাজার এলাকার দোকানদাররা।


❤ Support Us
error: Content is protected !!