Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৩, ২০২৩

ইডির দপ্তরে হাজিরায় যাওয়া এখন সম্ভব নয়, চিঠি পাঠিয়ে জানালেন অভিষেক। প্রাপ্তি অস্বীকার কেন্দ্রীয় তদন্তকারীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির দপ্তরে হাজিরায় যাওয়া এখন সম্ভব নয়, চিঠি পাঠিয়ে জানালেন অভিষেক। প্রাপ্তি অস্বীকার কেন্দ্রীয় তদন্তকারীদের

আজ,মঙ্গলবার ইডির দফতরে হাজিরা যাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার ১৫ পাতার একটি চিঠি দিয়ে ইডির সহ অধিকর্তাকে জানিয়েছেন, এই মুহূর্তে আমি দলের সাংগঠনিক কাজে  জনসংযোগ যাত্রায় ব্যস্ত, কলকাতায় নেই। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হয়েছে। তাই আমি পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ব, তাই এখন আমি ইডির ডাকে হাজিরায় যেতে পারছি না। আমায় এর আগে ডেকে যে সব তথ্য ও নথি চাওয়া হয়েছে সবই আমি দিয়েছি, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে।

কিন্তু ১৩ জুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির হাজিরায় না না গেলে ইডি কী ব্যবস্থা নিতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আগেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছিল। রুজিরা ইডি দফতর থেকে বেরনোর পরই তলব করা হয় অভিষেককে। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না বলে সংবাদমাধ্যমে সেদিনই  জানিয়েছিলেন। এ বিষয়ে অভিষেক বলেছিলেন, “আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন, তখনই আমাকে যেতে হবে? পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পরে আপনারা যখন ডাকবেন, তখনই যাব।” এবার হাজিরা না দেওয়া নিয়ে ইডিকে চিঠি লিখলেন অভিষেক।

তাই এবার প্রশ্ন উঠছে মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে এবং অভিষেকের চিঠি পাওয়ার পর ইডি কী করবে?
ইডি সূত্রে জানা যাচ্ছে, এবার অভিষেককে দ্বিতীয় নোটিস পাঠানোর পরিকল্পনা করছে ইডি। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অভিষেকের জিজ্ঞাসাবাদ মুলতুবি রাখতে রাজি নন ইডির তদন্তকারীরা। সে ক্ষেত্রে অভিষেক হাজিরা না দেওয়ায় ইডি বিষয়টি আদালতকে জানাবে কি না সেই ব্যাপারে আইনজীবীদের পরামর্শ চাইবেন।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র দফতরে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে। কিন্তু মঙ্গলবার ইডি-র দফতরে তিনি হাজিরা দিতে পারবেন না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন অভিষেক। কিন্তু ইডি সূত্রে খবর, হাজিরা না দেওয়ার বিষয়টি এখনও মেল করে বা চিঠি দিয়ে ইডি-কে জানাননি অভিষেক। অভিষেকের উত্তরের অপেক্ষায় রয়েছে ইডি। ইডি সূত্রে খবর, মঙ্গলবার নির্ধারিত সময় অবধি অপেক্ষা করে দ্বিতীয় বার অভিষেককে নোটিস পাঠাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!