Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৫

পুলিশের গুলিতে মৃত ফেরার সাজ্জাক

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের গুলিতে মৃত ফেরার সাজ্জাক

পুলিশের গুলিতে নিহত পলাতক বিচারাধীন বন্দি সাজ্জাক। সম্প্রতি ইসলামপুরের পাঞ্জিপাড়ায়, প্রিজন ভ্যানের রক্ষীদের ওপর গুলি চালিয়ে পলাতক হয় সে । এরপর থেকেই খুনের মামলায় বিচারাধীন পলাতকের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ । শনিবার সকালে গোয়ালপোখরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ই পুলিশের গুলির নিশানা হয় সাজ্জাক ।

খুনের মামলায় বিচারাধীন বন্দী ছিলেন সাজ্জাক আলম । বুধবার ইসলামপুরের কোর্ট থেকে রায়গঞ্জে স্থানান্তরের সময়, প্রিজন ভ্যানে দুই পুলিশের ওপর গুলি চালিয়ে ফেরার হন । ঘটনার পরই প্রশ্ন ওঠে, একজন বিচারাধীন কারাবন্দীর কাছে কিভাবে আগ্নেও অস্ত্র আসে । পরে, আহত দুই পুলিশ কর্মীকে দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । সেখানে তিনি বলেন, জন নিরাপত্তায় যাঁরা কর্তব্যরত, তাদের ওপর গুলি চললে তার পাল্টা জবাব দেওয়া হবে।

এরপরই ফেরার আসামীকে ধরার জন্য বারে পুলিশি তৎপরতা । পলাতক সাজ্জাক এবং তার মদতদাতার সন্ধান দিতে পারলে নগদ দুলক্ষ টাকার পুরষ্কারও ঘোষণা করা হয় পুলিশের তরফে । তল্লাশি শুরু হয় সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার পুলিশ গোপন সূ্ত্রে খবর পায়, উত্তর দিনাজপুরের চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সাজ্জাক আলম । পুলিশকে দেখেই গুলি চালায় সে, তাঁকে আটকাতে পাল্টা গুলি চালায় পুলিশ । তিনটি গুলি লাগে সাজ্জাকের গায়ে । জখম অবস্থায় তাকে লোধন গ্রামীন হাসপাতালে নিয়ে যায় পুলিশ । পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বলেন, গুরুতর জখম অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল । গুলি লেগেছিল তার বাঁ কাধে, পিঠে ও পায়ে । চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার ।

অন্যদিকে যে আগ্নেয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়েছিল সাজ্জাক, সেই আগ্নেয় অস্ত্র কোর্ট লকাপেই তাঁর হাতে তুলে দেয় তারই সঙ্গী আব্দুল হোসেন । দাবি পুলিশের । সিসিটিভি ফুটেজ থেকেই এই তথ্য তারা পেয়েছেন বলে জানিয়েছেন । যদিও আব্দুল হোসেনের খোঁজ এখনো পায়নি পুলিশ ।

বিচারাধীন বন্দীর পুলিশকে গুলি করে পালানোর ঘটনায়, জন নিরাপত্তার প্রশ্নে রাজ্য প্রশাসনকে নিশানা করেছিল বিরোধীরা । শেষ পর্যন্ত পলাতক বন্দীকে ধরতে পুলিশের এনকাউন্টার নিয়ে আপত্তি তুললেও, রাজ্য পুলিশের কর্ম তৎপরতার প্রশংসা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!