- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
কালনায় ১১ মাসের শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
কালনার ধর্মডাঙ্গা এলাকায় একটি আত্মীয় বাড়িতে শ্রাদ্ধের নেমন্তন্ন খেতে এসেছিলেন রুমা শীল নামে এক বধূ। সেখানে তার ১১ মাসের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ কালনা মহকুমা হাসপাতাল থেকে পাঠানো হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত শিশুটির নাম আরিফ শীল। তার বাড়ি হুগলি জেলার মগরা জয়পুর এলাকায়।
খোঁজখবর নিয়ে জানা গেল, জয়পুরের যুবক বচ্চন শীলের সঙ্গে স্থানীয় যুবতী রুমা সমাদ্দারের বিয়ে হয় বছর তিনেক আগে। তারপর তাদের পুত্রসন্তান আরিফের জন্ম হয়। গত ২ মাস ধরে বচ্চন ও রুমার মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা ও অশান্তি হয়। সেই কারণে বাপের বাড়ি চলে আসে রুমা। গত মঙ্গলবার রুমা তার শিশুপুত্রকে নিয়ে কালনার ধর্মডাঙ্গায় একটি আত্মীয় বাড়িতে যায়। গতকাল বিকেলে শিশুকে খাইয়েদাইয়ে একটি ঘরে শুইয়ে রেখে খেতে যায়। কিছুক্ষণ পরে দেখা যায়, শিশুটি উল্টে পড়ে রয়েছে। কোনোরকম সাড়া-শব্দ দিচ্ছে না। তাকে তড়িঘড়ি কালনা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শিশুর বাবা বচ্চন শীল এদিন কালনা মহকুমা হাসপাতাল চত্বরে এসে দাবি করলেন, ‘শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে কোন রহস্য রয়েছে।’ প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
❤ Support Us







