Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • জুলাই ১৮, ২০২৪

রাজ্যের চর্ম শিল্পে দশ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ, আলিপুরে তৈরি হবে নতুন শপিং মল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের চর্ম শিল্পে দশ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ, আলিপুরে তৈরি হবে নতুন শপিং মল

শিল্পক্ষেত্রে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । বৃহস্পতিবার নবান্নে কর্ম দিগন্ত নিয়ে একটি রিভিউ বৈঠক ডেকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেই বৈঠকে আলোচিত বিষয় গুলি নিয়েই পরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাপন জানিয়েছেন, লেদার কমপ্লেক্সে আরো ১৮৭টি ট্যানারি এবং ১৪৫টি ফুটওয়্যার নতুন ইউনিট তৈরি হচ্ছে । এর ফলে সরাসরি আরও ২.৫০ লক্ষ্য মানুষের কর্মসংস্থান হবে । আলিপুর মিউজিয়ামের সামনে একটি নতুন শপিং মল তৈরি হবে । সেখানে ৫০ শতাংশ কলকাত চর্ম নগরীতে তৈরি চর্মজাত পণ্যে রাখা হবে । থাকবে বাংলায় তৈরি শাড়িও । নতুন মল তৈরি করবে হিডকো । পাশাপাশি ৪৭৫ কোটি টাকা ব্যয়ে ২৮ মেগা গেলন পানীয় জল প্রকল্প তৈরি করা হচ্ছে ওই অঞ্চলেই । এতে অনেকাংশেই পরিশ্রুত পানীয় জলের সমস্যার লাঘব হবে ।
এদিন কলকাতা চর্ম নগরীর বিষয়ে পরিসংখ্যান পেশ করে আলাপন বন্দোপাধ্যায় বলেন, এই মুহূর্তে রাজ্যে ১১৫০ একর জমি এবং ৫০০ ট্যানারি রয়েছে । সেখানে কাজ করেন প্রায় ৫ লক্ষ মানুষ । নতুন করে এই শিল্পক্ষেত্রে বিনিয়োগ হলে আরও কর্মসংস্থান বাড়বে ।

বৃহস্পতিবার নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন চর্মশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক শিল্পপতিও । তাঁদের সঙ্গে আলোচনা করেই রাজ্যের চর্মশিল্পে নতুন লক্ষমাত্রা স্থির হয় । পাশাপাশি উৎপাদিত সামগ্রী বিদেশে রফতানির বিষয়েও আলোচনা হয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!