Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৪, ২০২৩

ভিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা

ডোপিং সংক্রান্ত নিয়ম মেনে চলেননি। এই অজুহাতে বৃহস্পতিবার ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা। আত্মপক্ষ সমর্থনের জন্য ভিনেশ ফোগাটকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন ভারতীয় কুস্তি সংস্তার প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনায় হয়রানি করা হচ্ছে ভিনেশকে।

নাডার পক্ষ থেকে ভিনেশ ফোগাটকে পাঠানো নোটিশে লেখা হয়েছে, “ডোপ বিরোধী নিয়ম মেনে চলার ব্যর্থতার জন্য আপনাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হল। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মতামত জানতে চাইছি। আপনাকে ২ সপ্তাহ সময় দেওয়া হল। এর মধ্যে উত্তর না পেলে গুরতর ব্যবস্থা নেওয়া হবে।”

নোটিশে আরও বলা হয়েছে যে, “২০২২ সালের ৮ মার্চ এবং ১২ ডিসেম্বর ই মেলের মাধ্যমে আপনাকে ডোপ টেস্ট দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। এবং ডোপ বিরোধী নিয়মের অধীনে আপনার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে বলা হয়েছিল এবং পরীক্ষার জন্য হাজির থাকতে বলা হয়েছিল।” ভিনেশ ফোগাট জাতীয় ডোপ বিরোধী সংস্থার এই নিয়মগুলি মেনে না চলায় তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।

ভিনেশ ফোগাট অবশ্য জানিয়েছিলেন, ২০২৩ সালের ২৭ জুন সোনপতে ডোপ টেস্ট দেওয়ার জন্য তৈরি ছিলেন। বৃহস্পতিবার থেকে বুদাপেস্টে শুরু হয়েছে র‌্যাঙ্কিং সিরিজ। এই প্রতিযোগিতায় নামার কথা ছিল ভিনেশের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!