- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- ডিসেম্বর ১২, ২০২২
চাঁদে আবার মানুষ! দাদার সাফল্যের উদযাপনে, নাসার ভরসা বোন আর্টেমিস
প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ ওরিয়নের। স্বপ্নে বুক বাঁধছে নাসা
চাঁদের কক্ষপথে ২৬ দিনের সফর সেরে, ঘরে ফিরল নাসার মহাকাশযান ওরিয়ন।এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফল মানবহীন স্বয়ংক্রিয় মহাকাশ যাত্রা।মহাকাশযানটি রবিবার প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে।
প্রসঙ্গত মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, মহাকাশ সফরের সুরক্ষিত পরিসর বাড়ানোর লক্ষেই আর্টেমিস-১ প্রকল্পের সূচনা করেছে।প্রায় সাড়ে পাঁচ দশক আগে, পৃথিবীর একমাত্র উপগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।সেই রকেট পরিচালনার দায়িত্বে ছিলেন মহাকাশচারীরাই।পরবর্তীতে লুনার প্রকল্পে, আংশিক সংক্রিয় বা মানবহীন রকেট উৎক্ষেপণে রাশিয়া এগিয়ে গেলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই প্রথম মানবহীন সংক্রিয় চন্দ্রাভিযান। যদিও চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেনি এই রকেট।
১৬ নভেম্বর, জন কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিকূল পরিবেশে মানবহীন স্বয়ংক্রিয় রকেট কতটা কার্যকরী এবং পরবর্তীতে মানুষকে নিয়ে চাঁদ যাত্রা এবং পৃথিবীতে সফল অবতরণের সাফল্য কতটা সুনিশ্চিত, সেটা পর্যবেক্ষণ করতেই ওরিয়নের এই সফর।
বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের পর মহাকশযানের কিছুটা অংশ জ্বলে যায়। এরপর প্যারাসুটে করে এর খুব ধীর গতিতে অবতরণ ঘটে।
রবিবার নাসার মুখপাত্র জিম ফ্রি সাংবাদিকদের জানিয়েছেন, ওরিয়নের সফল অবতরণে প্রাথমিক লক্ষ্যপূরণ হয়েছে। পরবর্তী পর্যায়ে মহাকাশচারীদের নিয়ে যাত্রা করবে যানটি। গ্রিক উপকথায় অ্যাপলো দেবতার বোনের নাম আর্টেমিস, সেই সূত্র ধরেই, অ্যাপোলো ১১ এর মহাকাশ যাত্রার সুবর্ণ জয়ন্তীর পর, মানববাহী রকেটে মহাকাশযাত্রার নতুন অধ্যায়ের সূচনায় প্রকল্পের এমন নামকরণ বলে জানিয়েছেন তিনি।
❤ Support Us







