- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২, ২০২৪
নিট দূুর্নীতি এড়াতে অভিনব কৌশল সরকারের, পরিীক্ষার দু ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র
নিট পরিীক্ষার দুর্নীতি এড়াতে অভিনব পন্থা নিল ভারত সরকার। পরীক্ষার ঠিক দুই ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। কেন্দ্রীয় সরকার এবং এনবিই (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন)-এর সূত্রে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে । জুলাই মাসে নিট পরীক্ষার স্নাতকোত্তর পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
সুত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠক হয়েছে। সেখানে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। ২৩ জুন জুন স্নাতকোত্তর স্তরের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। মনে করা হয়, ওই পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়ে গিয়েছিল বলে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
নিট-পিজির আয়োজক প্যানেল ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ ২১ জুন পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন বিক্রি করার নাম করে পরীক্ষার্থীদের বোকা বানানোর একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। কেউ যেন সে ফাঁদে পা না দেয়। ওই সংস্থা জানায়, পরীক্ষার আগের রুটিন নজরদারিতে ওই প্রতারক চক্রের হদিশ পায় তারা।
এদিকে রিটেস্টের ফলাফলে ৭২০ পাওয়া ৬ পরিীক্ষার্থীদের কেউই আর টপার হতে পারেননি। ৬৯ জন শীর্ষ স্থানাধিকারির সংখ্যা কমে দাঁঁড়িয়েছে ৬১ তে। ছত্তিশগড়ে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৯১ জন পরীক্ষা দেন। হরিয়ানা দুটি কেন্দ্র মিলিয়ে মোট ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেন ২৮৭ জন। মেঘালয়ের ৪৬৪ জনের মধ্যে আবার পরীক্ষা দেন ২৩৪ জন পরীক্ষার্থী। আর গুজরাটে পরীক্ষায় বসেন ১ জন।
❤ Support Us






