Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ১৮, ২০২৪

মেজিক্যাল প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাটনা এইমসের ৪ পড়ুয়া আটক । আজই কী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ? সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি

আরম্ভ ওয়েব ডেস্ক
মেজিক্যাল প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাটনা এইমসের ৪ পড়ুয়া আটক । আজই কী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ? সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি

নিট–ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে পাটনা এইমসের চার স্নাতক পড়ুয়াকে আটক করেছে সিবিআই। ডাক্তারি পড়ুয়া এই ছাত্ররা ২০২১ ব্যাচের। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে৷ এই ৪ ছাত্রের হোস্টেলের ঘর সিল করে দিয়েছে সিবিআই। একই সঙ্গে তাঁদের ল্যাপটপ ও মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চার শিক্ষার্থীর মধ্যে তিনজন তৃতীয় বর্ষের এবং একজন দ্বিতীয় বর্ষের। তিনজনের বাড়ি বিহারে, একজন ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা।

জাতীয় পরীক্ষা সংস্থা দ্বারা পরিচালিত ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে একদিন আগে সিবিআই দুজনকে গ্রেফতার করেছিল। তারপরই এই ৪ জনকে আটক করা হল। পঙ্কজ কুমার এবং রাজু সিং নামে অভিযুক্তদের যথাক্রমে বিহারের পাটনা এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। পঙ্কজ কুমার প্রশ্নপত্র ফাঁস মাফিয়া চক্রের অংশ। তিনি রাজুর সাহায্যে নিট–ইউজি’‌র প্রশ্নপত্র চুরি করেছিলেন বলে অভিযোগ। পাটনার একট বিশেষ আদালত বুধবার পঙ্কজ কুমারকে ১৪ দিনের ও রাজুকে ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আগেই ৯ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। বিহারের রকি ওরফে রাকেশ রঞ্জন এই মামলার মূল চক্রী। তিনি ছাড়াও আরও ১৩ জন অভিযুক্ত সিবিআই হেফাজতে রয়েছেন। সুপ্রিম কোর্ট আজ বিতর্কিত মেডিকেল এন্ট্রান্স টেস্টের সাথে যুক্ত পিটিশনের ব্যাচের শুনানি করবে। ১১ জুলাই শেষ শুনানিতে শীর্ষ আদালত ১৮ জুলাই পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রেখেছিল। যার মধ্যে পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা এবং ২০২৪ নিট–ইউজি পরিচালনায় অসদাচরণের তদন্তসহ আবেদনের শুনানি ছিল।

এদিকে নিট পরীক্ষায় কারচুপির অভিযোগের একাধিক মামলার শুনানির সময় আজ প্রাধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের তর‌ফে বলা হয়, প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সঙ্গে যদি তা গোটা দেশে ছড়িয়ে পড়েছে, এই অভিযোগ প্রমাণিত হয়, তবেই পরীক্ষা বাতিলের বিষয়ে চিন্তাভাবনা করবে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এখনো মামলুগুলির শুনানি চলছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!